সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম
পাকিস্তানের সামরিক ক্যাম্পে আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত মিরানশাহ ও স্পিনওয়াম এলাকায় পাকিস্তানি সামরিক ক্যাম্প লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি উঠেছে। আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজ-এর বরাতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

টোলো নিউজ অজ্ঞাতনামা নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, ড্রোন হামলার ফলে স্পিনওয়াম সামরিক ক্যাম্পে আগুন ধরে যায়। খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে অবস্থিত এই দুই এলাকা দীর্ঘদিন ধরেই সীমান্ত উত্তেজনা ও নিরাপত্তা ইস্যুতে আলোচনায় রয়েছে।

নিরাপত্তা সূত্রটি আরও দাবি করেছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে হামলায় পাকিস্তানের কী পরিমাণ হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দেন। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান যদি তাদের সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে ইসলামিক এমিরেট বাহিনী ‘যথাযথ ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা’ নিতে সক্ষম।

তবে আফগান বাহিনীর এসব হামলায় পাকিস্তানে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

এর আগে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান যদি তার সামরিক অভিযান অব্যাহত রাখে, তাহলে ইসলামিক এমিরেটের বাহিনীও যথাযথ ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে সক্ষম।

তিনি বলেন, 'আমাদের হাত তাদের (পাকিস্তানের) গলা পর্যন্ত পৌঁছাতে পারে'।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X