সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৪:৩০ পিএম
ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ এবং ‘ঐকমত্যের’ আহ্বান করছেন, ঠিক সেই সময় ইরান ইসরায়েলের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তাদের প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৭৮তম ধাপ ঘোষণা করে। হামলায় ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্র, বাণিজ্যিক রাজধানী তেল আবিব, এবং ইলাত বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানি বার্তা সংস্থা প্রেস টিভির বরাতে জানা যায়, এই অভিযান যুদ্ধের ইতিহাসে এক ‘অনন্য রেকর্ড’। তারা উল্লেখ করেছে, লাখ লাখ ইরানি নাগরিক যখন রাজপথে নেমে দেশের প্রতি সমর্থন জানাচ্ছে, ঠিক তখনই শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করেছে। বিশেষত উত্তর তেল আবিব এবং ইলাত-এর সুরক্ষিত স্থাপনা ধ্বংসের মুখে পড়েছে ‘ইমাদ’ ও মাল্টি-ওয়ারহেড ‘কদর’ ক্ষেপণাস্ত্র দ্বারা।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ইসরায়েলের কুখ্যাত পারমাণবিক চুল্লি সমৃদ্ধ ডিমোনা শহরে আইআরজিসি এবার নিয়ে দ্বিতীয়বার আঘাত হানল। এর আগের হামলায় ডিমোনা ও পার্শ্ববর্তী আরাদ শহরে অন্তত ২০০ জন হতাহত হওয়ার ক্ষত শুকানোর আগেই এই নতুন আক্রমণ অধিকৃত অঞ্চলে চরম ভীতির সঞ্চার করেছে। শুধু ইসরায়েলই নয়, এই দফায় মধ্যপ্রাচ্যে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করেছে তেহরান।

বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা এই ‘শিশু হত্যাকারী’ আগ্রাসনকারীদের সঙ্গে কেবল অস্ত্রের ভাষাতেই কথা বলবে। তারা আরও হুঁশিয়ারি দিয়েছে যে, ইরানের মূল কমব্যাট ইউনিট এবং লাখ লাখ ‘বাসিজ’ স্বেচ্ছাসেবক বাহিনী এখনও যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেনি। যদি তারা পূর্ণ শক্তিতে ময়দানে নামে, তবে পরিস্থিতি আগ্রাসনকারীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

X