সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালি খুলতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম
ডোনাল্ড ট্রাম্প।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে চুক্তিতে পৌঁছাতে ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় রয়েছে। অন্যথায় দেশটিতে ‘নরক নেমে আসবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আমি ইরানকে ১০ দিন সময় দিয়েছিলাম চুক্তি করতে অথবা হরমুজ প্রণালি খুলে দিতে। সময় ফুরিয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপর তাদের ওপর নরক নেমে আসবে।

এর আগে গত ২৩ মার্চ প্রথমবারের মতো ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ট্রাম্প। সে সময় তিনি সতর্ক করেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হতে পারে।

তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই পাঁচ দিনের জন্য সামরিক পদক্ষেপ স্থগিত করা হয়। পরে ২৭ মার্চ সেই সময়সীমা বাড়িয়ে ১০ দিন করা হয়। বর্তমান ৪৮ ঘণ্টার ডেডলাইনটি সেই বর্ধিত সময়সীমারই অংশ।

ইরানে যুদ্ধ শুরুর পর গত ৩ মার্চ থেকে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বিরাজ করছে এবং তেল-গ্যাসের দাম দ্রুত বাড়ছে।

এ অবস্থায় অনেক বিশ্লেষক মনে করছেন, জ্বালানি বাজার স্থিতিশীল করতে হরমুজ প্রণালি খুলে দেওয়া জরুরি। তবে ইরান এ বিষয়ে অনড় অবস্থান নিয়েছে। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে তেল যেতে দেওয়া হবে না বলেও তারা সতর্ক করেছে।

ডেডলাইন শেষ হওয়ার পর ট্রাম্প নতুন করে সময় বাড়াবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে তার এই কড়া অবস্থান পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

X