
গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ভয়াবহ এই হামলায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরা আরবি জানিয়েছে, হামলায় নিহতদের মরদেহ গাজার গাজা শহরের আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জুন) একই সময়ে গাজা সিটির বিভিন্ন এলাকায় চারটি সমন্বিত বিমান হামলা চালানো হয়। এসব হামলায় একাধিক স্থানে আগুন ধরে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের কাজ করতে দেখা যায়।
হামলার ফলে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। আহতদের চিকিৎসা কার্যক্রম চলছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
৩০ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
৩০ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম