শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

ইসলামই মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৯:২০ এএম
ইসলামই মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা

ইসলাম কেবল একটি একেশ্বরবাদী ধর্ম নয়; এটি কুরআন ও হাদিসের আলোকে পরিচালিত একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা—এমন ধারণা ইসলামী শিক্ষায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ইসলাম শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি ও নৈতিকতার প্রতিটি ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে।

সাধারণভাবে অনেকেই ইসলামকে নামাজ, রোজা, হজ ও যাকাতের মতো ইবাদতের মধ্যেই সীমাবদ্ধভাবে দেখেন। তবে ইসলামী শিক্ষায় বলা হয়েছে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করাই ইসলামের মূল চেতনা।

ইসলামের ভিত্তি পাঁচটি মৌলিক স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। এগুলো হলো—ঈমান, নামাজ, যাকাত, রোজা এবং হজ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, প্রতিটি স্তম্ভ মানুষের আত্মিক উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ। জামাতে নামাজ আদায়ের মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একই কাতারে দাঁড়ান। এতে ধনী-গরিব, উঁচু-নিচু কিংবা আত্মীয়-অনাত্মীয়ের ভেদাভেদ দূর হয়ে সবাই মহান আল্লাহর সামনে সমানভাবে আত্মসমর্পণ করেন। একই সঙ্গে একে অপরের খোঁজখবর নেওয়া ও সামাজিক বন্ধন দৃঢ় করার সুযোগও সৃষ্টি হয়।

ইসলামে যাকাতকে ফরজ ইবাদত হিসেবে নির্ধারণ করা হয়েছে। পবিত্র কুরআনে একাধিক স্থানে নামাজের পাশাপাশি যাকাত আদায়ের নির্দেশ এসেছে। ইসলামী দৃষ্টিভঙ্গিতে যাকাত ধনীদের সম্পদে দরিদ্রদের নির্ধারিত অধিকার। এর মাধ্যমে সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা এবং ধনী-গরিবের বৈষম্য কমানোর শিক্ষা দেওয়া হয়েছে।

প্রথমে আমরা নামাজের কথায় আসি। আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পাড়া-মহল্লার সবাই এ পাঁচ ওয়াক্ত নামাজে একে অন্যকে দেখার, খোঁজ খবর নেওয়ার সুযোগ হয়। একত্রে সারিবদ্ধভাবে যখন জামায়াতে দাঁড়ায় তখন সমাজের উঁচু-নিচু, ধনী-গরিব, আত্মীয়-অনাত্মীয়ের মধ্যে কোন পার্থক্য, কোন ভেদাভেদ থাকে না। তখনই সবাই এক আল্লাহর স্মরণে, এক আল্লাহর কাছে মাথা নত করে।

আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি যাকাতকেও ফরজ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুরা বাকারার ২৭৭ আয়াতে বলেন, যাঁরা আল্লাহর উপর ঈমান এনে সৎ কাজ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং যাকাত আদায় করবে, তাদের কোন ভয় নেই এবং চিন্তিতও হবে না।” কোরআন আল্লাহ সুবহানাওয়া তাআলা ৮২ বার নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। সুতরাং নামাজ যেমন গুরুত্বপূর্ণ তেমনি যাকাজ আদাইও সমান গুরুত্বপূর্ণ। যাকাত হলো ধনীর সম্পদ থেকে গরিবের জন্য প্রাপ্ত অধিকার।

আল্লাহ পৃথিবীতে সবাইকে সমান সম্পদ দিয়ে পাঠাননি। কাউকে ধনী, কাউকে গরিব করেই পৃথিবীতে পাঠিয়েছেন। তবে এতে ধনী গরিব উভয়ের জন্যই দৃষ্টান্ত রয়েছে। ধনীর সম্পদ থেকে গরিবরা সম্পদ পাবে। এ যাকাত প্রদানের ফলে ধনী গরিবের মধ্যে বৈষম্য, পার্থক্য দূর হয়। আল্লাহ তাআলা কী সুন্দর করেই না বৈষম্য নিরসনের উপায় বলে দিয়েছেন!

ইসলামের চতুর্থ স্তম্ভ হলো রোজা। রমজান মাসে সুবাদে সাদিকের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সবধরনের পানাহার, আহার থেকে বিরত থাকা হলো রোজা। আল্লাহ তার বান্দাদের উদ্দেশ্য করে কোরআনে সুরা বাকারার ১৮৩ নং আয়াতে বলেন, “হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনটা করা হয়েছিল তোমাদের তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” এ মাস হলো আল্লাহর বিধিনিষেধ, হুকুম আহকাম মান্য করার মাস।

আল্লাহ তাআলা এখানে দেখিয়েছেন যে, যারা অনাহার অর্ধাহারে কতটা কষ্টে দিন কাটায় তা ধনীরা বুঝবে না। তাই তিনি রোজার মাধ্যমে গরিবের দুঃখ, কষ্টটা তুলে ধরেছেন। পুরো একমাস ধনীরা অনাহারে রোজা রেখে ক্ষুধার্তের অবস্থা বুঝতে পারে। আল্লাহ কত সুন্দর করেই না রোজার ফজিলত তুলে ধরেছেন তাঁর বান্দার কাছে।

এবার আসি ইসলামের সর্বশেষ স্তম্ভ হজ্জের কথায়। আল্লাহ প্রত্যেক সুস্থ, সবল, বিবেকবান, সামর্থবান প্রাপ্তবয়স্কদের জন্য হজ্জ ফরজ করেছেন, যাঁরা হজ্জের পূর্ণ অর্থ বহন করতে এবং সেখান থেকে ফিরে আসতে সক্ষম। হজ্জ হলে মুসলমানদের জন্য মিলনমেলা, যাকে বলা হয় মহাসম্মেলন।

পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমান পবিত্র মক্কা মদিনায় জিলহজ্জ মাসে কিছু দিনের জন্য একত্রিত হয়। তাদের ভাষা, আচার-আচরণ, চলাচল, পোষাক, আকার-আকৃতি সর্বব্যাপি প্রত্যেকের আলাদা আলাদা কালচার হওয়া সত্ত্বেও সবাই এক মনে, একই সাদা পোষাকে মহান আল্লাহর ডাকে একত্রিত হয়। সবার মুখে এক আল্লাহর নাম।

আল্লাহ তাআলা হজ্জকে ফরজ করে গোটা মুসলিম জাতিকে একত্র করার সুযোগ করে দিলেন। তাদের একে অন্যের ভাষা,আচরণ, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক রীতিনীতি বুঝতে, একে অন্যের সংস্কৃতি জানতে কী অপরূপ এক মিলনমেলা! এই হজ্জের মাধ্যমে বিশ্ব মুসলিমদের মাঝে এক বিশ্ব ভ্রাতৃত্বের তৈরি হয়।

ইসলাম শুধু পাঁচটি স্তম্ভেই সীমাবদ্ধ নয়। এর পরিসর আরও ব্যাপক, বিস্তৃতি। আমাদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সবক্ষেত্রেই ইসলাম আবশ্যক ভূমিকা পালন করে। পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করা, গরিব-এতিমের সাথে আচরণ, সমাজের একে অন্যের খোঁজ খবর নেওয়া সব ক্ষেত্রেই ইসলামের গুরুত্ব অনস্বীকার্য। ব্যক্তির আচার আচরণ নিয়ন্ত্রণ, কথার মাধুর্যতা সবখানেই ইসলামের গুরুত্ব, প্রভাব করেছে।

ইসলাম মানুষকে মুক্তির আহবান করে, আত্মার পরিশুদ্ধি করে। ব্যক্তির প্রতি ব্যক্তির বিশ্বাস, ভালোবাসা তৈরি করে। প্রতিবেশীর হক আদায়, তাদের খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজে সাহায্য করা, রোগ শোকে পাশে থাকা ইত্যাদি কাজের নির্দেশনা দেয় ইসলাম। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলে মানুষের ইহকালে ও পরকালে মুক্তি মিলবে।

ইসলামী আদর্শে পরিচালিত রাষ্ট্রব্যবস্থায় ন্যায়বিচার, যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন এবং বৈষম্যহীন প্রশাসনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে নারী-পুরুষ উভয়ের মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়েও ইসলামী শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ন্যায়, সততা ও জবাবদিহিতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র পরিচালনা মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে।

ইসলামী শিক্ষার আলোকে ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উপস্থাপন করা হয়, যা ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন দিকেও দিকনির্দেশনা প্রদান করে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী, ইসলামের মূল লক্ষ্য হলো ন্যায়বিচার, মানবিকতা, আত্মশুদ্ধি, সামাজিক সম্প্রীতি এবং ইহকাল ও পরকালের কল্যাণ নিশ্চিত করা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হবে : আইনমন্ত্রী

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

যশোরে প্রেমিকার কপালে প্রকাশ্যে সিঁদুর, যশোর আদালত চত্বরে তোলপাড়

ফ্রান্স-মরক্কো একাদশে দুই পরিবর্তনের আভাস

স্পেনকে হারিয়ে নতুন চমকের অপেক্ষায় বেলজিয়াম

ব্রাজিলের পতন, এখনও ঘোর কাটেনি হলান্ডের

চীনে জুতার কারখানায় আগুন, নিহত ২৮

বীজ সরবরাহের আশ্বাসে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

জালালপুর স্কুলে নিয়োগে জালিয়াতি, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা, ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদীর পানি

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

মহেশপুরে ৬০ পরিবারে বিভিন্ন উপকরণ বিতরণ

স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ তিন বনদস্যুর

অভয়নগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে উৎপাদন বাড়াতে ৬ চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ

খুলনা কারাগার থেকে বন্দি পলাতক, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার দূষণ নিয়ে উদ্বেগ: / ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তাজুল ইসলাম / রাষ্ট্র সংস্কার থেকে সরে আসার দায় বিএনপিকে বহন করতে হবে

প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে : স্বাস্থ্যমন্ত্রী

X