সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মাঝরাতে ভূমিকম্পে হালকা কম্পন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম
মাঝরাতে ভূমিকম্পে হালকা কম্পন  ¦ ছবি : প্রতীকী

কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া এলাকায় কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কম্পনের মাত্রা বেশি ছিল না এবং স্থায়িত্ব ছিল খুবই অল্প সময়। তবে রাতের অপ্রত্যাশিত এই কম্পনে অনেক বাসিন্দা ঘর থেকে বের হয়ে আসেন এবং এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং এলাকা।

একই তথ্য নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)। মিয়ানমারে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলও কম্পিত হয়।

গত কয়েক দিনে ধারাবাহিকভাবে বাংলাদেশে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। ২১ নভেম্বর নরসিংদীতে ৫.২ মাত্রার ভূমিকম্প দিয়ে এই ধারা শুরু হয়। এরপর থেকে টানা এটি অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হলো দেশে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

X