সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি ¦ ফাইল ফটো

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন, এমন তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে প্রকাশিত পোস্টে উল্লেখ করা হয়েছে, হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। পোস্টে বলা হয়েছে, অপারেশনের জন্য শরীরকে সম্পূর্ণ স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর বা ইংল্যান্ড—যেকোনো স্থানে করা যেতে পারে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে। পরিবার বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়িবা নসিব করেন।

এর আগে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা বলছেন, জিসিএস স্কোরে কোনো পরিবর্তন দেখা যায়নি। অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সে এখনও কোনো উন্নতি বা অবনতি লক্ষ্য করা যাচ্ছে না।

হাদির মস্তিষ্কের ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা এখনও কমেনি। মস্তিষ্কের ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ থাকায় চিকিৎসা জটিল হয়ে উঠেছে। ব্রেন ছাড়া তার কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে সচল রাখা হয়েছে।

ডা. আব্দুল আহাদ আরও জানান, জুলাই মাসে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় অস্ত্রোপচার ও নিবিড় চিকিৎসার পর হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। স্থানীয় সময় ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে অবতরণ করে, এবং এক ঘণ্টার মধ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে চিকিৎসকেরা হাদির ব্রেন ও শরীরের সংযোগ পুনঃস্থাপনের জন্য বিশেষ মনোযোগ দিচ্ছেন এবং দেশের ও বিদেশের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে চিকিৎসা অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

X