বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে মোবাইল টিম, লার্ভা মিললে জরিমানা

ঢাকা অফিস
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০২:০০ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সারাদেশে মোবাইল টিম কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সরকার দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করবে।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর রবীন্দ্র সরোবর-এ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, জেলা প্রশাসক ও বিভাগীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে মোবাইল টিম পরিচালনার জন্য প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার চায় জনগণ সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে অংশগ্রহণ করুক, যাতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন না হয়।

মন্ত্রী সবাইকে প্রতিদিন নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি বলেন, ফুলের টব, ছাদ, ড্রেন কিংবা অন্য কোথাও যেন জমাট পানি না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। কারণ এসব স্থানেই এডিস মশার লার্ভা জন্ম নেয়।

তিনি আরও বলেন, শহরজুড়ে সচেতনতা বাড়াতে মাইকিং করা হবে। কোনো বাড়ির ছাদ বা আঙিনায় ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকার ২৮টি ওয়ার্ডে ইতোমধ্যে ডেঙ্গু মশার লার্ভা শনাক্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এসব লার্ভা পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি আরও বাড়বে।

তিনি সিটি কর্পোরেশনকে নিয়মিত মাইকিং এবং ওয়ার্ডভিত্তিক মোবাইল টিম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি যেসব বাড়িতে লার্ভা পাওয়া যাবে, সেসব স্থানে জরিমানা আরোপের কথাও উল্লেখ করেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, ড্রেন, বাথরুম ও বাগান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো সরকারি প্রতিষ্ঠানে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে বড় অঙ্কের জরিমানা করা হবে। একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানেও লার্ভা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজামান চৌধুরী এবং আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

X