রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

নৌবাহিনীর প্রধান হলেন পাবনার খোন্দকার মিসবাহ উল আজীম রূপম

অরুন শীল, পাবনা থেকে
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৪:১০ এএম
নৌবাহিনীর প্রধান হলেন পাবনার খোন্দকার মিসবাহ উল আজীম রূপম

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম রূপমকে বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

পাবনা জেলার কৃতি সন্তান খোন্দকার মিসবাহ উল আজীম রূপম পাবনা জেলা স্কুলের শিক্ষার্থী ছিলেন। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক প্রফেসর মরহুম মুহাম্মদ খালেকুজ্জামানের বড় ছেলে। তিনি রাজশাহী ক্যাডেট কলেজের ১৭তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন।

১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মালয়েশিয়ান রয়্যাল নেভি থেকে মৌলিক প্রশিক্ষণ নেন এবং প্রথম স্থান অধিকার করেন। শিক্ষাজীবনে তিনি দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজ, স্ট্র্যাটেজিক স্টাডিজ ও মেরিটাইম গভর্ন্যান্সের ওপর তিনটি মাস্টার্স এবং একটি পিএইচডি ডিগ্রিঅর্জন করেছেন। তিনি নৌবাহিনীর অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার (সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ) বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি সাবমেরিন কমান্ড, নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি এবং ঢাকা ও চট্টগ্রাম নৌ-অঞ্চলে গুরুত্বপূর্ণ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবেও সফল নেতৃত্ব দিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত মোট তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালে হুমকির মুখে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য

নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফিরলে ইসরায়েল ছাড়বে অনেক ইহুদি

সুযোগ পেলে বাংলা সিনেমায় অভিনয় করতে চান কাজল

ঝাল ছড়া উৎসবে কাব্যপ্রেমীদের মিলনমেলা

মেসিকে পেছনে ফেললেন এমবাপে

১০ গোলের রোমাঞ্চকর লড়াই / ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে যেসব পানীয় উপকারী

১৯ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল

যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকার নির্দেশ ইরানের

নৌবাহিনীর প্রধান হলেন পাবনার খোন্দকার মিসবাহ উল আজীম রূপম

জন্মদাতা পিতা ব্যতীত অন্যকে ‘বাবা’ বলা কি ইসলামে জায়েজ?

মার্কিন হামলায় ইরানের পানি শোধনাগার ধ্বংস

লেবাননে ইসরায়েলি হামলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস

শব্দদূষণ কমাতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

এপেক্স ক্লাব মুন্সী মেহেরুল্লার প্রেসিডেন্ট হলেন বিএম শামীম

তথ্যমন্ত্রী / বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে আগ্রহী চীন

কলাপাড়ায় স্লুইস ভেঙে ৭ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৪ হাজার পরিবার

খুলনায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বর্ণাঢ্য আয়োজনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু

X