মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই সাত জেলায় টানা নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে তিনি ধানের শীষ প্রতীকের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী সমাবেশগুলোতে বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিমদের জন্য সম্মানি ভাতার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারের প্রথম দিন সিলেট থেকে কর্মসূচি শুরু করেন বিএনপি চেয়ারম্যান। দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেন তিনি। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জে বক্তব্য রাখেন।

রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সমাবেশে অংশ নেন তারেক রহমান। পরে রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছে বক্তব্য দেন তিনি। প্রথম দিনের শেষ সমাবেশটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জে, যেখানে রাত ৪টা ১৬ মিনিটের দিকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান।

সমাবেশগুলোতে ভোর রাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করানোর জন্য দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তারেক রহমানকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে টানা ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষ করে শুক্রবার ভোরে গুলশানের বাসায় ফেরেন তারেক রহমান।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় রাত ৪টার কিছু সময় পর শেষ সমাবেশটি শেষ করেন বিএনপি চেয়ারম্যান।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X