মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তারেক রহমানকে সমর্থন, মাঠ ছাড়লেন ৬ প্রার্থী

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন দিয়ে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন ছয় প্রার্থী।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বুধবার সন্ধ্যায় ঢাকা-১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থীরা হলেন টেলিভিশন প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, মোরগ প্রতীকের প্রার্থী কাজী এনায়েতউল্লাহ, আনারস প্রতীকের প্রার্থী মো. রাশেদ আহমেদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ ও আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

আবদুস সালাম বলেন, ‘সাইকেল প্রতীকে তপু রায়হান এবং আপেল প্রতীকে মঞ্জুর হুমায়ুন ঢাকায় না থাকায় তারা টেলিফোনে বিএনপি চেয়ারম্যান ও তাঁর প্রতীক ধানের শীষকে সমর্থন জানিয়েছেন। মোরগ প্রতীকের কাজী এনায়েতউল্লাহ আগেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত টেলিভিশন প্রতীকের আবুল কালাম আজাদ বলেন, ‘রাজনৈতিক কারণে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে যেকোনো মূল্যে বিজয়ী করতে হবে। একটি শক্তি আবারও নতুন চক্রান্ত শুরু করেছে। আমরা একাত্তরের আগে ফেরত যেতে চাই না। ভুলত্রুটি শুধরে এগিয়ে যেতে হবে।’

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমদ বলেন, ‘একটি স্লোগান-সবার আগে বাংলাদেশকে সমর্থন দিতে এসেছি। ভোটারদের প্রতি আহ্বান, আমাকে যারা ভোট দিতে চেয়েছেন, তারা ধানের শীষে ভোট দিন। দেশবিরোধী কোনো শক্তিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X