মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
নাহিদ ইসলাম

সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না

ঢাকা অফিস
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৪:১৩ পিএম
কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না। তিনি আরও বলেন, সরকার যদি সংবিধান সংস্কার পরিষদের গঠনের পদক্ষেপ না নেয়, তবে ঈদের পর সংসদ ও সংসদের বাইরে থেকে বিরোধীদল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে।

শনিবার সকালে (২১ মার্চ) রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, সংবিধানের বাইরে থেকেই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল। সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না। এটি কার্যকর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন বিরোধীদলীয় চিফ হুইপ।

তিনি আরও বলেন, একটি সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনা করার জন্য এক মাস যথেষ্ট সময় নয়। একটি সরকারের গতিবিধিকে মূল্যায়নের জন্য তাদের আরও সময় দিতে হবে।

এ সময় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ তারা দ্রুততার সঙ্গে করেছে বলে জানান নাহিদ ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X