সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জে স্বামীর মারপিঠে হাসপাতালে কাতরাচ্ছেন নির্যাতিত গৃহবধু

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
ছবি-ইন্টারনেট

বাগেরহাটের মোরেলগঞ্জে যৌতুকের দাবীতে স্বামীর মারপিঠের স্বিকার হয়ে ২দিন ধরে হাসপাতালে কাতরাচ্ছেন পূজা রানী মিস্ত্রী (২১) নামের নির্যাতিত এক গৃহবধু। ঘটনাটি ঘটেছে বনগ্রাম ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে বুধবার রাত ৭ টার দিকে। নির্যাতিত ওই গৃহবধুকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার সকালে জয়পুর গ্রামের সুকান্ত বিশ্বাস, সুমন মৃধা, হিমানিশ মৃধাসহ একাধিক গ্রাম বাসীরা ওই নির্যাতিত গৃহবধুর ওপর হামলায় স্বামীর বিচারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

হাসপাতালে চিকিৎসাধীন পূজা রানী মিস্ত্রী কান্না জড়িত কন্ঠে বলেন, ৪ বছর পূর্বে প্রেমের সম্পর্ক ধরে বনগ্রাম ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের সুভাষ মন্ডলের ছেলে উজ্জ্বল কুমার মন্ডলের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামী উজ্জ্বল কুমার মন্ডল তাকে পিতার বাড়ী থেকে স্বর্নালংকার, টাকা পয়সা আনার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে। দিন মজুর পিতা স্বর্নালংকার টাকা পয়সা না দিতে পারায় তার ওপরে শুরু হয় প্রতিনিয়ত মারপিঠ ও নির্যাতন।

ঘটনার দিন বুধবার সন্ধ্যায় গৃহবধু পূজা রানী ঘরে রান্না করতে ছিল, এ সময় তার স্বামী উজ্জ্বল ও তার সাথে আরও ২টি লোক এসে তাকে ডাক দিলে দরজা খোলার সাথে সাথেই পিছন থেকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে, পরে সে দৌড়ে গিয়ে একই গ্রামের পিতার বাড়ির দিকে যেতে গেলে প্রতিমধ্য তাকে পিছন থেকে ধাওয়া দিয়ে আবারও আঘাত করলে জ্ঞান হারিয়ে সে রাস্তার পাশে পরে থাকে। এ সময় স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে তার পিতাকে সংবাদ দিলে পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য নিকস্থ পিরোজপুর সদর হাসপাতালে ওই রাতেই ভর্তি করা হয়। আমার বাবা একজন দিনমজুর কৃষক কিভাবে দিবে স্বর্নালংকার ও টাকা পয়সা। আমি এ ঘটনার বিচার চাই।

নির্যাতিত গ্রহবধুর পিতা বিজয় কৃষ্ণ মিস্ত্রী ও তার স্ত্রী দিপালী রানী মিস্ত্রী বলেন নবম শ্রেনীতে পড়াশুনা করা অবস্থায় তার মেয়ে পূজাকে একই গ্রামের প্রতিবেশী উজ্জ্বল কুমার মন্ডল জোড় পূর্বক বিবাহ করে। তখন তার বিবাহের বয়স ও হয়নি। এ ঘটনায় তখন আমরা কোর্টে মামলা দিয়েছিলাম। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে সমাধান করা হয়েছিল। এরপর থেকে আমার মেয়েটাকে দিন দিন মারপিঠ নির্যাতন করে বিবাহের সময় কেন তাকে স্বর্নরংকার দেওয়া হয় নি দাবী করে। উল্টো আমাদের হয়রানীর জন্য বিভিন্নভাবে মামলা ও অভিযোগ দায়ের করেছে। বুধবার সন্ধ্যায় মেয়েকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে যায়, পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে সংবাদ দিলে আমরা তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। আমরা প্রশাসনের কাছে তদন্ত পূর্বক এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে উজ্জ্বল কুমার মন্ডল তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়, তার স্ত্রীকে তিনি কোন মারপিঠ করেন নি। তাকে হয়রানী করার জন্য ঘটনাটি সাজানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X