সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া  আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম
মোরেলগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া  আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই । ছবি- মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিস্বাধন হয়েছে। ঘটনাটি ঘটেছে, ঘষিয়াখালী গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে। শুক্রবার সকাল ১২টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানাগেছে, উপজেলা বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামের মৃত. ফেরদৌস শিকদারের দুই ছেলে ব্যবসায়ী বাদল শিকদার ও তার ছোট ভাই প্রতিবন্ধী বাহাদুর শিকদারের দুটি বসতঘরে বৃহস্পতিবার গভীর রাতে শত্রæতাবসত অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে দুই ভাইয়ের বসতঘর দুটি সম্পূন্ন পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতঘরে থাকা ছোট ভাইয়ের নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ বিভিন্ন মালামাল সহ কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানান। এ সময় বাড়ি দুটিতে পরিবারের লোকজন কেউ ছিলেন না। ক্ষতিগ্রস্ত পরিবার বাদল শিকদার ও তার ভাই বাহাদুর শিকদার অভিযোগ তুলে বলেন, গত বছর ৫ আগষ্টের পর প্রতিবেশী আসাদ শিকদার তার লোকজন নিয়ে চিংড়ি ঘের দখলে নেয়। নিজেদের জমির মধ্যে জোরপূর্বক ঘৈঘর করে। তাদের নির্যাতনে নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে বাগেরহাট জেলা শহরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। বাড়িতে শুধু প্রতিন্ধী ছোট ভাই বাহাদুর শিকদার তার স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভাই তার শ^শুরের মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী সন্তানদের নিয়ে পাসের গ্রামে তার শশুরের বাড়িতে গেলে সেই সময়ের মধ্যে পূর্ব পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। স্থানীয় এক প্রতিবেশী ওই গভীর রাতে আসাদকে ফিরে যেতে দেখেছেন।

বাদল শিকদারের স্ত্রী হাফিজা বেগম, বাহাদুর শিকদারের স্ত্রী পলি বেগম, স্থানীয় আব্দুল হালিম হাওলাদার, হাসান শিকদার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান জেবু, প্রচার সম্পাদক মো. এনায়েত গাজী সহ একাধিক স্থানীয়রা এ ঘটনার তদন্তপূর্বক বিচারের দাবি জানিয়েছেন উর্দ্ধতন প্রশাসনের প্রতি।

আসাদ শিকদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, এ ঘটনার সাথে তিনি জড়িত নন। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তা নিন্দা জানাই। পাশাপাশি তদন্তপূর্বক বিচার দাবি জানান তিনি।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মাহমুদুর রহমান বলেন, ঘষিয়াখালী গ্রামে আগুনের খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন।তবে, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X