সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জে ৩০ বছর ধরে টোং ঘরে মানবেতর জীবন

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পিএম
মোরেলগঞ্জে ৩০ বছর ধরে টোং ঘরে প্রতিবন্ধী বিধান রায়ের মানবেতর জীবন

“জন্ম থেকে জলছি মাগো তোমার এই ভাঙ্গা সংসারে” দু:খে ভরা যার জীবন তার আবার সুখ কোথায়। তবুও জীবন যুদ্ধে থেমে নেই বাগেরহাটের মোরেলগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী বিধান চন্দ্র রায়ের ৩০ বছর ধরে টোং ঘরে বৃদ্ধ মাকে নিয়ে মানবতার জীবন যাপন। ভূমিহীন এ পরিবারটিকে সরকারী অর্থায়নে মাথা গোজার ঠাই ও একটি ঘর নির্মান করে দেওয়ার স্থানীয়দের দাবী।

মঙ্গলবার সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের পালেরখন্ড গ্রামের মৃত লক্ষীকান্ত রায়ের ছেলে জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী বিধান চন্দ্র রায় (৬০) ভূমিহীন এ পরিবারটিতে পিতার কোন পৈত্রিক ভিটা মাটি না থাকায় রাস্তার পাশে সরকারী জায়গায় টোং ঘর করে সেখানেই ৮৫ বছরের বৃদ্ধ মাতা শান্তি রানী রায় কে নিয়ে ৩০ বছর ধরে বসবাস করছেন। ছেলে ও তার মায়ের ২ জনের সংসারে ভরণ পোষনের জন্য এ টোং ঘরেই ক্ষুদে ব্যবসা বাচ্চাদের চকলেট বিস্কুট বিক্রী করার আয় থেকেই কোন মতে চলে সংসার। দিনের কোন দিন খাবার দুবেলা জোটে আবার কোন দিন থাকতে হচ্ছে অভূক্ত। দৃষ্টি প্রতিবন্ধী বিধান রায় দু-চোখে দেখতে না পারলেও মেধা শক্তি এরকম হাতে টাকা নিয়ে বলতে পারে কত টাকার নোট। এভাবেই বছরের পর বছর পাড় করছেন জীবন। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হয়েও রয়েছে তার নানা স্বপ্ন। ছোট সেই শিশুটি ছোটবেলা থেকেই মায়ের আচল ধরে বড় হয়েছে এখনো বৃদ্ধ মায়ের হাত ছাড়ে নি। বৃদ্ধ মাতা বয়সের ভারে নিজের চলা দুস্কর তারপরেও সন্তানকে এ বয়সে এসে এখনো লালন পালন করছে। আগের মত দোকানে সেই বিক্রী নেই সংসার চলে না। স্থানীয় সমাজ সেবক আলী আমীন প্রতি মাসে ২৫ কেজির ১ বস্তা চাল সহায়তা দিয়ে আসছে এ পরিবারটিকে। সরকারীভাবে মা শান্তি রানী বয়স্ক ভাতা ও ছেলে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। সম্প্রতি খাল কাটায় যেখানে ভূমিহীন এ পরিবার টোং ঘর করে বসবাস করতেন সে ঘরটি ভেঙ্গে দেওয়ায় কোথায় বসবাস করবেন দূরচিন্তায় প্রতিবন্ধী বিধান রায়ের পরিবার। স্থানীয়দের সহযোগীতায় পলিথিন টানিয়ে কোন মতে পাশেই সেই টোং ঘরে বৃদ্ধ মাকে নিয়ে রাত্রি যাপন করছেন। ঝর বৃষ্টি বন্যা হলে কি ভাবে থাকবেন এ ঘরে। এ দূরচিন্তা নিয়ে কাটছে প্রতিবন্ধী বিধান রায়ের দিন।

দৃষ্টি প্রতিবন্ধী বিধান রায় বলেন বাবার কোন ভিটা মাটি পাইনি, সরকারী জায়গায় ৩০ বছর ধরেই এ ভাবেই বসবাস করছি বৃদ্ধ মাকে নিয়ে। জন্ম থেকেই যুদ্ধ করে দিন পাড় করছি নিজের সুখের কথা চিন্তা করিনা। স্বপ্ন শুধু বৃদ্ধ মাকে নিয়ে শেষ বয়সে এসে তাকে যদি একটু মাথা গোজার ঠাই ঘর করে দিতে পারতাম, তাহলে আর দূরচিন্তা হত না। সরকারী ভাবে বসবাসের জন্য একটু ঘর ও জমির দাবী করেন তিনি। স্থানীয় গ্রামবাসী ভূমিহীন এ পরিবারটির জন্য মানবিক সহায়তার জোর দাবী জানান।।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, জিউধরা ইউনিয়নে খাল খনন প্রকল্প চলমান থাকায় পালের খন্ড গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন বিধান রায়ের বসবাসকৃত ঘরটি অনত্র সরানোর কারনে তিনি বাস্ত হারা হয়েছেন এ তথ্য আমাদের কাছে এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে এবং উপজেলা পরিষদ থেকে তাকে পুন:বাসন করার চেষ্ঠা থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X