শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে নৈশ প্রহরীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির আক্রমণে আনিসুর রহমান (৪৫) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়া এলাকার বাসিন্দা এবং আবু তাহেরের ছেলে। তিনি ঝিনাইদহ জেলার খালিশপুর এলাকার একটি কোল্ডস্টোরে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দায়িত্ব শেষ করে ভোরে পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মৌচাক ভেঙে পড়ে এবং মৌমাছির ঝাঁক তাকে আক্রমণ করে। এ সময় একটি মৌমাছি তার কানের ভেতরেও ঢুকে পড়ে বলে জানা গেছে।

তীব্র যন্ত্রণায় তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়, তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, মৌমাছির কামড়ে আক্রান্ত হওয়ার তথ্য পরিবার থেকে পাওয়া গেছে, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

প্রতিবেশীরা জানান, আনিসুর রহমান তিন সন্তানের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া-চীন যাচ্ছেন

রাত ২টায় জার্মানি-আইভরি কোস্ট খেলা

নেদারল্যান্ডস-সুইডেন হাইভোল্টেজ ম্যাচ আজ

আজ রাতে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীর স্বর্ণ পট্টিতে দুঃসাহসিক ডাকাতি

নবাবগঞ্জে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের শীর্ষে ব্রাজিল

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন, ১৫ জুলাইয়ের মধ্যে ভোট

কালীগঞ্জে পটলের কেজি ৫ টাকা, লোকসানের শঙ্কায় কৃষক

সেফটি ট্যাংকে নেমে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

বিশ্বকাপ থেকে তুরস্কের বিদায়

আজ জামাইষষ্ঠী : বাংলার নিজস্ব এই প্রথার ইতিহাস

আবারও কমলো স্বর্ণের দাম

যশোরে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাজিল জয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া

কচুক্ষেতে গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

X