সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোর-২ আসনে ‘রাতে ভোট সম্পন্ন’ ভিডিওটি এআই দিয়ে তৈরি 

ফ্যাক্টচেক ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
যশোর-২ আসনে ‘রাতে ভোট সম্পন্ন’ ভিডিওটি এআই দিয়ে তৈরি । ছবি-ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যশোর-২ সংসদীয় আসনে রাতেই সকল ভোট সম্পন্ন হয়ে গেছে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে কাগজে সিল দিতে দেখা যায়, যা ভোট জালিয়াতির প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তবে গ্রামের কাগজের ফ্যাক্টচেক ও প্রযুক্তিগত যাচাইয়ে এই দাবির সত্যতা পাওয়া যায়নি।

ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, সিল দেওয়ার দৃশ্যগুলো অগোছালো, অস্বাভাবিক এবং বাস্তব ভোটগ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যক্তিদের হাতের নড়াচড়া, কাগজে সিল পড়ার ধরন এবং দৃশ্যের ধারাবাহিকতায় কৃত্রিমতার লক্ষণ স্পষ্ট।

এছাড়া ভিডিওতে যে ব্যালট বাক্স দেখা যায়, তা রঙিন ও অস্বচ্ছ, যা বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশে ব্যবহৃত ব্যালট বাক্স সাধারণত স্বচ্ছ (Transparent) হয়ে থাকে, যাতে ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা যায়।

ফ্যাক্টচেক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে-যশোর-২ আসনে রাতে ভোট সম্পন্ন হওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ডিপফেক ভিডিও।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X