সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম
যশোরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক । ছবি-গ্রামের কাগজ

যশোরের মণিরামপুর উপজেলার একটি দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। শুক্রবার ভোররাতে পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের একজনের বিরুদ্ধে ছয়টি ও অপরজনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, পাইকগাছা উপজেলার বিরাশি গ্রামের মৃত আনসার গাজীর ছেলে মমিন গাজী (৩৫) এবং একই গ্রামের ফজলু গাজীর ছেলে রফিক গাজী। অভিযানে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় একই এলাকার সোবহান গাজী নামে আরেক আসামি পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে মণিরামপুরের রোহিতা বাজারে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘জাহিদ টেলিকম’-এর মালিক জাহিদ হোসেন আছরের নামাজ আদায় করতে যান। যাওয়ার সময় তিনি দোকানের ক্যাশ ড্রয়ারে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা রেখে কলাপসিবল গেট টেনে দেন। প্রায় ২০ মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান দোকানের গেট খোলা এবং ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে সব টাকা চুরি হয়ে গেছে।ঘটনার পর ডিবির সাইবার ক্রাইম ইউনিট তদন্তে নামে। শুক্রবার রাত ৩টা ২০ মিনিটে পাইকগাছায় নিজ বাড়ি থেকে প্রথমে মমিন গাজীকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে সোবহান গাজীর বাড়িতে অভিযান চালানো হলে তিনি পালিয়ে যান। পরে তার ঘরের বিছানার চাদরের নিচ থেকে ৫০ হাজার টাকা এবং চুরিতে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর সকাল ৬টা ৪০ মিনিটে নোয়াকাটি এলাকা থেকে চক্রের আরেক সদস্য রফিক গাজীকে আটক করা হয়।ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা এসআই দেবব্রত ঘোষ জানান, মমিন গাজীর বিরুদ্ধে ৪টি এবং রফিক গাজীর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক মমিন গাজী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত দুইজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X