সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

কাগজ সংবাদ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম
যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার। ছবি- গ্রামের কাগজ

যশোরের সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিটি গত প্রায় তিন মাস ধরে হামিদপুর স্কুল ও বাজার এলাকায় অবস্থান করছিলেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারতেন না। স্থানীয়দের দেওয়া খাবার খেয়ে এবং বিদ্যালয়ের মাঠে বা বাজারের বিভিন্ন স্থানে রাত্রিযাপন করতেন তিনি।

রোববার সকালে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মাঠ পরিষ্কার করতে গিয়ে উত্তর পাশের ওয়ালের কাছে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সিরাজুল ইসলাম জানান, "সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X