সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

বিয়ের আড়াইমাসের মাথায় সন্ত্রাসী ভাড়া করে জোরপূর্বক তালাক করিয়ে নেয়ার অভিযোগ

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম
ছবি-সংগৃহীত

বিয়ের আড়াইমাসের মাথায় বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে সন্ত্রাসী ভাড়া করে জোরকরে তালাক নামায় সাক্ষর করে নেয়ার অভিযোগ করেছেন খালেদা খানম (৩৩) নামে এক নারী। তিনি নড়াইল সদর উপজেলার মহিষাখোলা গ্রামের সাঈদ শেখের মেয়ে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন, যশোর শহরের বারান্দীপাড়া মোল্লা পাড়ার পরিবহন ব্যবসায়ী বর্তমানে বকচর হুশতলা বৌবাজারের পাশের মৃত হোসেন আলীর ছেলে ইসমাইল ভূঁইয়া (৬৫), বকচর হুশতলা বৌবাজারের পাশের যুবদল নেতা আব্দুর রউফ, কামরুল ইসলাম এবং ইসমাইল হোসেনর ছেলে ।

খালেদা খানম অভিযোগ করেছেন, যশোরের একটি অনুষ্ঠানে ইসমাইলের সাথে তার পরিচয় হয়। এরপর প্রেম এবং পরে চলতি বছরের ১৫ জানুয়ারি ৫ লাখ টাকা দেনমোহরানায় বিয়ে হয়। ইসমাইলের প্রথম স্ত্রীসহ পরিবারের সকলে বিয়টি জানতেন। বিয়ের পর নড়াইলের একটি বাড়ি ভাড়া করে সেখানেই থাকতেন। গত ২৯ মার্চ বিকেলে যশোরের বকচরের বাড়িতে যেতে বলেন ইসমাইল। তিনি সেখানে গেলে সন্ধ্যার দিকে মিমাংশার কথা বলে কামরুলের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করে, নানা হুমকি দিয়ে তালাক নামায় সই করতে বলে। তিনি সই না করায় তাকে দুইদিন ওই বাড়িতে আটকে রাখে। এক পর্যায়ে নতুন একটি কাবিন নামা দেখিয়ে জোর করে তালাকনামায় সাক্ষর করিয়ে নেয়। একই সাথে তার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা ও একটি সোনার আংটি ছিনিয়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়। এই বিষয়টি লোকজানাজানি বা পুলিশকে জানালে প্রাণে শেষ করে দেয়া হবে বলে তাকে হুমকি দেয়া হয়। পরে তার পরিবারের কাছে সংবাদ দিলে তার মা আঞ্জু বেগম যশোরে এসে তাকে উদ্ধার করেন। এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে ইসমাইল হোসেন বলেছেন, ‘আমার স্ত্রী অসুস্থ, তাই খালেদাকে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের এক সপ্তাহ পর জানতে পারি সে একজন চরিত্রহীন মানুষ, নৈতিক স্খলন তো আছেই, মাদকও বিক্রি করে থাকে। পরে বুঝতে পেরেছি ভুল করেছি। পরে আইন ও সরিয়া আইনেই তাকে তালাক দেয়া হয়েছে। দেকমোহরানার বিষয়ে তিনি বলেছেন, ৫ লাখ না, মাত্র ৫ হাজার টাকা দেনমোহরানা হয়েছিল। তার সাথে সারাজীবন কাটাতে চেয়েছিলাম। কিন্তু দেখলাম যেখন ভাল হলো না, নানা মানুষের সাথে তার পরিচয় ও যোগাযোগ আছে: সে সময় বুঝেছি খালেদা ভাল হওয়ার নয়। বাধ্য হয়ে তাকে তালাক দেয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X