বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতায় আয়শা বিনতে ইসরাইল

কাগজ সংবাদ
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৬, ১১:৩৮ পিএম
আয়শা বিনতে ইসরাইল

যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের ৪৩ নং আহসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আয়শা বিনতে ইসরাইল জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় (একক অভিনয়-বালিকা) বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

জানা গেছে, দোগাছিয়া গ্রামের ইসরাইল হোসেন ও রিপনা খাতুন দম্পতির সন্তান আয়শা। জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথমে ইউনিয়ন পর্যায়ে স্কুলগুলোর মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম স্থান অর্জনকারীরাই কেবল উপজেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। পরবর্তীতে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে।

এই ধারাবাহিক প্রতিযোগিতার প্রতিটি ধাপ সফলভাবে অতিক্রম করে আয়শা বিনতে ইসরাইল এবার বিভাগীয় পর্যায়ে জায়গা করে নিয়েছে। আগামী ৯ জুন খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে অংশ নেবে।

আয়শার এই সাফল্যে বিদ্যালয়, পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তার পরিবার দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছে, যাতে সে আগামী প্রতিযোগিতাতেও ভালো ফল অর্জন করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমির / শুধু সরকারের ওপর নির্ভর নয়, সবাইকে দায়িত্বশীল হতে হবে

ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

আগামীকাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, সব বোর্ডে এবার একই প্রশ্নপত্র

সাময়িক বরখাস্তের পরও বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন শিক্ষক জহুরুল!

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, ভারি বৃষ্টির পূর্বাভাস

ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের ২৪ বছর: সেই ঐতিহাসিক বিশ্বজয়ের গল্প

সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজস্থানে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাসে অগ্নিকাণ্ড, নিহত ৭

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

X