মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মাগুরায় উৎসব আয়োজনে শেষ হলো তিনদিনের জামাই মেলা

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম
মাগুরায় উৎসব আয়োজনে শেষ হলো তিনদিনের জামাই মেলা। ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে তিনদিনের জামাই মেলা শেষ হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে এ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার প্রধান আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ পথেজুড়ে অনুষ্ঠিত হয়। ঘোড়ার খুরের ঝনঝনানি ও দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দক্ষ সওয়ারিরা সুসজ্জিত ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। ধুলো উড়িয়ে ক্ষিপ্রগতিতে ছুটে চলা ঘোড়াগুলোর দৌড় উপভোগ করতে হাজার হাজার দর্শক করতালিতে ফেটে পড়েন। এ বছর ২৩টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. শাহজাহান সরদার।

মেলায় মাটির হাঁড়ি-পাতিল, পুতুল, কাঠের আসবাবপত্র, কাঁসা-পিতলের তৈজসপত্রসহ নানা ঐতিহ্যবাহী সামগ্রীর পসরা বসে। মিষ্টির দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়।পাশাপাশি নারীদের প্রসাধনী, শিশুদের খেলনা, বাঁশি ও মাটির ব্যাংক বিক্রিতে জমে ওঠে বেচাকেনা। শিশুদের বিশেষ আকর্ষণ ছিল নাগরদোলা, খেলনা রেল, বায়োস্কোপ ও চরকা।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। সুন্দর এবং আনন্দ বিনোদনের মধ্যে তিনদিনের জমজমাট মেলা শেষ হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X