মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

প্রবাসী বিল্লালের উদ্যোগে শালিখায় দাখিল মাদ্রাসার উদ্বোধন

শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম
প্রবাসী বিল্লালের উদ্যোগে শালিখায় দাখিল মাদ্রাসার উদ্বোধন । ছবি-জসীম উদ্দীনঃ শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলায় প্রবাসী সমাজসেবক বিল্লাল হোসেনের উদ্যোগে একটি দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহাম্মদ। এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ফিতা কেটে মাদ্রাসাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের জন্য শিক্ষা অপরিহার্য। বিশেষ করে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এই দাখিল মাদ্রাসা স্থানীয় শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাতা বিল্লাল হোসেন তার বক্তব্যে বলেন, প্রবাসে অবস্থান করলেও নিজের এলাকার মানুষের জন্য কিছু করার দায়বদ্ধতা থেকেই তিনি এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, বিএনপি নেতা মোতালেব সিকদার, মনিরুজ্জামান মনা সরদার, রিয়াজ মোল্লা, মনিরুল বিশ্বাস, বদিয়ার রহমান ও শহীদুজ্জামান শহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। স্থানীয়দের মতে, এ মাদ্রাসার মাধ্যমে শালিখা উপজেলায় শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X