
মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালকে কেন্দ্র করে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন (মঈন) এবং তার ৬ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মঈন উদ্দিন (৪২), প্রধান অভিযুক্ত, সুমন, লিটন, মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২) মো. স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৫)।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম শেরেবাংলানগর এলাকা থেকে সুমন ও মঈনের সহযোগী লিটনকে গ্রেপ্তার করে র্যাব-২। চাঁদা দাবি মালমায় জড়িত থাকার অভিযোগে পরে ফালান, রুবেল, স্বপন ও শাওনকে গ্রেপ্তার করে র্যাব-৪।
এতে জানা যায়, চাঁদাবাজি মামলার মূল হোতা মঈন উদ্দিনকে (৪২) কালিয়া থানাধীন নড়াইল থেকে গ্রেপ্তার করে র্যাব-৬।
মন্তব্য করুন
১৯ জুন ২০২৬, ০৭:০০ পিএম
১৯ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
১৯ জুন ২০২৬, ১০:০৪ পিএম
১৯ জুন ২০২৬, ১০:১৫ পিএম