সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমার সময় ও ভেন্যু চূড়ান্ত

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমার সময় ও ভেন্যু চূড়ান্ত ¦ ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা ম্যাচে মুখোমুখি হবে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। বহুল আলোচিত এই মহারণটি অনুষ্ঠিত হবে কাতারের লুসাইল স্টেডিয়ামে, আগামী বছরের মার্চ মাসে। খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

দীর্ঘ বিরতির পর ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের নিয়ে ফিনালিসিমা টুর্নামেন্টটি ২০২১ সালে পুনরায় চালু হয়। সর্বশেষ ২০২২ আসরে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জেতে। এবারও সেই লুসাইল স্টেডিয়ামেই খেলতে নামবে আর্জেন্টিনা—যে মাঠে ২০২২ ফিফা বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছিল আলবিসেলেস্তেরা।

উয়েফার ঘোষণায় জানানো হয়েছে, স্পেন বনাম আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ। স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে এই হাই-ভোল্টেজ ফুটবল লড়াই।

পরিসংখ্যান বলছে, এর আগে আন্তর্জাতিক অঙ্গনে স্পেন ও আর্জেন্টিনা মোট ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই সমানভাবে ৬টি করে ম্যাচে জয় পেয়েছে, আর বাকি ম্যাচগুলো হয়েছে ড্র। ফলে শক্তির ভারসাম্য ও ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা মিলিয়ে কাতারের এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

X