সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আইপিএলের ইতিহাসে কোহলির অনন্য রেকর্ড

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
আইপিএলের ইতিহাসে কোহলির অনন্য রেকর্ড

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে একপেশে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ৯ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় খবর—বিরাট কোহলি গড়লেন আইপিএলের ইতিহাসে এক অনন্য রেকর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৯০০০ রান করা যেমন বড় অর্জন, তেমনি শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ এই রেকর্ড ছোঁয়া একেবারেই বিরল। আর এই ইতিহাস গড়লেন কোহলি।

গুজরাট টাইটান্সের বিপক্ষে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলে কোহলি আইপিএলে নিজের রান নিয়ে গিয়েছিলেন ৮৯৮৯-এ। মাত্র ১১ রান দূরে ছিল সেই সোনালি মাইলফলক। আর দিল্লির বিপক্ষে ছোট্ট একটা চেজে (৭৬ রান) তিনি সেই ব্যবধান পূরণ করে দিলেন।

দিল্লির ব্যাটিং লাইনআপ ধসে পড়ে মাত্র ৭৫ রানে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোহলি ১৫ বলে অপরাজিত ২৩ রান করেন (১ চার, ২ ছক্কা) এবং দলকে দ্রুত জয়ের বন্দরে পৌঁছে দেন। এই ইনিংস চলাকালীনই তিনি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৯০০০ রান পূর্ণ করেন।

২০০৮ সাল থেকে একটানা আরসিবির হয়ে খেলছেন কোহলি। সময় বদলেছে, ক্রিকেটের ধরন পাল্টেছে, প্রতিপক্ষ এসেছে-গেছে, কিন্তু তার ধারাবাহিকতা ও লড়াকু মানসিকতা একই রয়ে গেছে। প্রতি মৌসুমে তিনি আরও পরিণত ও আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন।

আইপিএলের ১৯টি আসর শেষ হলেও এখনও কেউ ৮০০০ রানের গণ্ডি পেরোতে পারেনি। কোহলি সেখানে একা অনেকটা এগিয়ে। বয়স বাড়লেও জাতীয় দলে খেলার সুযোগ কমে এলেও, আইপিএলের ২২ গজে তিনি এখনও দর্শকদের মন জয় করে রাখেন একাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

X