সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

রোনালদোর জোড়া গোলে আল-নাসরের শিরোপা জয়

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৬, ০১:৪০ পিএম
রোনালদোর জোড়া গোলে আল-নাসরের শিরোপা জয়

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার জোড়া গোল এবং দলের তারকা খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে সৌদি প্রো লিগের শেষ রাউন্ডে দামাককে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেছে আল-নাসর। এই জয়ের মাধ্যমে ২০১৯ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলল ক্লাবটি।

২০২২ সালের শেষভাগে সৌদি আরবে যোগ দেওয়ার পর এটি ছিল রোনালদোর প্রথম অফিশিয়াল ট্রফি, যা তার ক্যারিয়ারের দীর্ঘ অপেক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করল।

আল-আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল-নাসরের সামনে সমীকরণ ছিল সহজ—জিতলেই শিরোপা। মাঠে নেমে সেই চাপকে সুযোগে পরিণত করে তারা। দলের হয়ে জ্বলে ওঠেন সাদিও মানে, কিংসলে কোমান এবং রোনালদো নিজে।

৩৩ মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে দেন মানে। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন কোম্যান, ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করে দামাক। তবে এরপরই পুরো ম্যাচে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন রোনালদো।

৬৩ মিনিটে তার ট্রেডমার্ক ফ্রি-কিকে গোল করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান তিনি। কিছুক্ষণ পর আবারও ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় গোল করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

এই জোড়া গোলের ফলে চলতি লিগে তার গোল সংখ্যা দাঁড়ায় ২৮-এ, আর পেশাদার ক্যারিয়ারে পৌঁছায় ৯৭৩ গোলে।

রোনালদোদের ম্যাচের পাশাপাশি একই সময়ে মাঠে নেমেছিল শিরোপার অন্যতম দাবিদার আল-হিলাল। ম্যাচের তৃতীয় মিনিটেই তারা লিড নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে সাময়িক ওলটপালট ঘটালেও আল-নাসরের বড় জয়ের সামনে তা কাজে আসেনি।

শেষ ম্যাচে আল-ফায়হাকে ১-০ গোলে হারিয়ে রানার্সআপ হওয়া আল-হিলাল ৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। অন্যদিকে, ৩৪ ম্যাচে ২৮ জয় ও ২ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখে নিজেদের ইতিহাসের একাদশ (১১তম) লিগ শিরোপা উদযাপনে মাতে আল-নাসর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

X