সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৫:৩০ পিএম
নিগার সুলতানা জ্যোতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের পারফরম্যান্স এখন পর্যন্ত অত্যন্ত হতাশাজনক। এ পর্যন্ত আসরের ৬টি সংস্করণে অংশ নিয়ে ২৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর মধ্যে জয় এসেছে মাত্র ৩ ম্যাচে, আর ২২টি ম্যাচে হেরেছে দলটি।

তবে এই দীর্ঘ ব্যর্থতার অধ্যায় এবার পেছনে ফেলতে চায় বাংলাদেশ। নতুন উদ্দীপনা, পরিকল্পনা এবং আত্মবিশ্বাস নিয়ে সামনে এগোচ্ছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

এই বিশ্বকাপের আগের প্রতিটি আসরেই বাংলাদেশের বড় সমস্যা ছিল ব্যাটিং লাইনআপ। বোলাররা প্রায় নিয়মিতই ভালো পারফরম্যান্স করলেও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ জেতা সম্ভব হয়নি।

এখন পর্যন্ত আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের উল্লেখযোগ্য জয় এসেছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে। বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় তুলে নিতে পারেনি দলটি।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। এই সিরিজে স্বাগতিক স্কটল্যান্ড ছাড়াও অংশ নেবে নেদারল্যান্ডস।

এই সফরের উদ্দেশ্যে বাংলাদেশ দল রোববার (২৪ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এবং ২৬ মে সকালে দুই ভাগে বিভক্ত হয়ে দেশ ছাড়বে।

যাওয়ার আগে রোববার মিরপুরে সংবাদ সম্মেলনে জ্যোতির কণ্ঠে ইতিহাস বদলের তাড়না, ‘একটা উইনলেস রোড যাচ্ছিল। তবে আমি এটাকে বোঝা মনে করছি না, বরং ইতিহাস বদল করার একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি।’

এবারের আসরের প্রস্তুতি এবং স্কোয়াড নিয়েও বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা গত সিরিজের পর থেকেই আমাদের ঘাটতিগুলো নিয়ে কাজ করেছি। সেখানে আমরা কিছু ম্যাচ খেলেছি, যদিও ফল আমাদের পক্ষে আসেনি কিন্তু অনেক ভালো কিছু নেওয়ার ছিল। আমাদের বোলিং ইউনিট বরাবরের মতোই ভালো করছে এবং দুই-তিনজন সুনির্দিষ্ট খেলোয়াড় আছে যারা বেশ ধারাবাহিক। আমাদের মূল চিন্তা ছিল যারা ভালো ছন্দে আছে, তারা যেন এই ছন্দ ধরে রাখতে পারে। বিশ্ব কাপেও একইভাবে পারফর্ম করতে পারে তা নিশ্চিত করা।’

এই বিশ্বকাপে তিনটি জয়ের দিকে তাকিয়ে দল। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে জেতার আশা তার প্রবল। তার ভারতকে আগে হারানোর অভিজ্ঞতা থেকেও এই ম্যাচের দিকে চোখ তার।

বাংলাদেশ নারী দল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

X