সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ প্রস্তুতি ব্রাজিলের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:৫১ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের শক্তির আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাজিল। সোমবার (১ জুন) ভোরে মারাকানা স্টেডিয়ামে পানামাকে ৬-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধে দুই গোলের লিড নেওয়ার পর বিরতির পর আরও চারবার প্রতিপক্ষের জাল খুঁজে পায় সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নামে ব্রাজিল। খেলার দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় তারা। তবে দ্রুতই জবাব দেয় পানামা। মাইকেল মুরিলোর নেওয়া ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে গেলে সমতায় ফেরে সফরকারীরা।

গোল হজমের পর আরও চাপে খেলতে থাকে ব্রাজিল। এরই ধারাবাহিকতায় মিডফিল্ডার ক্যাসেমিরোর দারুণ এক গোলে আবারও লিড নেয় স্বাগতিকরা। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা।

বিরতির পর পানামার রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এরপর লুকাস পাকেতার শট কর্দোবার গায়ে লেগে জালে ঢুকে গেলে ব্যবধান আরও বাড়ে।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। এরপর ডিফেন্ডার দানিলো প্রতিপক্ষের ডি-বক্সে চমৎকার টার্ন নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলের ষষ্ঠ গোলটি যোগ করেন।

শেষ দিকে হার্ভের দূরপাল্লার শক্তিশালী শটে ব্যবধান কিছুটা কমাতে সক্ষম হয় পানামা। তার সেই গোলেই ম্যাচে দ্বিতীয়বারের মতো ব্রাজিলের জাল কাঁপে। তবে পুরো ম্যাচজুড়ে ব্রাজিলের দ্রুতগতির পাসিং, ধারাবাহিক আক্রমণ এবং নিখুঁত ফিনিশিংয়ের সামনে কার্যত অসহায় ছিল পানামা।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত এই ম্যাচে ব্রাজিলের কোচ পুরো স্কোয়াডকে কার্যকরভাবে ব্যবহার করে দলীয় সমন্বয় ও কৌশল যাচাইয়ের সুযোগ পেয়েছেন।

আগামী ৭ জুন আরও একটি প্রস্তুতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সেলেসাওরা। গ্রুপ পর্বে তাদের পরবর্তী দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড, যাদের বিপক্ষে যথাক্রমে ২০ ও ২৫ জুন মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

X