বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

হাদির কবরে মাটি দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ

ঢাকা অফিস
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
হাদির কবরে মাটি দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

কবরস্থ করার সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। হাদির মরদেহ কবরে নামানোর পর মাটি দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি দেওয়ার সময় তিনি বাষ্পরুদ্ধ হয়ে পড়েন এবং কান্নার কারণে কথা বলতে পারছিলেন না। একপর্যায়ে তিনি পাশের একটি ইটের দেয়ালে বসে পড়েন, চোখের পানি থামাতে পারেননি।

এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা শোকাচ্ছন্ন হয়ে ওঠে।

জানাজা শেষে বিকেল ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আনা হয়। সেখানে তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজে ইমামতি করেন। দাফনের সময় পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়, যেখানে মানুষের চোখেমুখে ছিল গভীর বেদনা ও শ্রদ্ধা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

মোরেলগঞ্জে ৫ বছর ধরে পলিথিন টাঙ্গিয়ে ছাপড়া ঘরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান

মণিরামপুরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত, ৯ জনের বিরুদ্ধে মামলা

মণিরামপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৫ লাখ টাকার ক্ষতি

মণিরামপুরে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার ও চারা বিতরণ

শালিখায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলায় দুইজন আটক

যশোরের মহিদুল্লাহকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে জীবননগরে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

যশোরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৪২ কোটি টাকার বাজেট ঘোষণা

আগামীকাল ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

বক্স অফিসে সুপারগার্লের ভরাডুবি

X