
গত কয়েকদিনের ভারী বর্ষণ রংপুরের সদর ও বদর সীমান্তবর্তী এলাকা শ্যামপুর হাটের মধ্যভাগ দিয়ে প্রবাহিত পানি নিষ্কাশনে হল্ল্যাই এর ব্রিজের মোকা বিভিন্ন জটিলতায় বন্ধ থাকায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়ে। যার ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় ঘরবাড়ি ফসলের ক্ষেত পানিতে ডুবে আছে।
রংপুর জেলার সদর উপজেলা সীমান্ত ও বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের সীমান্ত শামপুর হাটের মধ্যভাগ এলাকা রামচন্দ্রপুর গ্রামের একাংশ গত কয়েকদিনে ভারী বর্ষণ জলাবদ্ধতা সৃষ্টির কারণে পানিতে তলিয়ে যায়।
বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে ব্যাপক ফসলের ক্ষতির সাধিত হয়েছে। এলাকাবাসী জানান শ্যামপুর হাটের মধ্যভাগে পানি নিষ্কাশনের জন্য হল্ল্যাইএর মধ্যভাগের রাস্তার ব্রিজ এর মোকা রহস্যজনক কারণে ভরাট হয়ে বন্ধ হয়ে যায়। এর ফলে জলাবদ্ধতা ভয়ানক রুপ ধারণ করে ওই এলাকায়।
গ্রামবাসীদের বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রংপুর জেলা প্রশাসক মহোদয় দ্রুত পদক্ষেপ নিয়ে দুর্যোগপূর্ণ অবস্থা থেকে গ্রামবাসীকে রক্ষা করে এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন।
মন্তব্য করুন