সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঢালিউডের কিংবদন্তি নায়ক ইলিয়াস জাভেদ আর নেই

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০১:৩০ পিএম
ঢালিউডের কিংবদন্তি নায়ক ইলিয়াস জাভেদ

ঢালিউডের অমর নায়ক ইলিয়াস জাভেদ আর নেই। ২১ জানুয়ারি ২০২৬, সোমবার সকাল সাড়ে ১১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। খবরটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন জাভেদ। এছাড়াও নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত বছরের এপ্রিলেও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগে বাড়িতেই চিকিৎসাসেবা চলছিল।

সংবাদমাধ্যমকে তার স্ত্রী ডলি চৌধুরী জানান, আজ সকালে তার শারীরিক অবস্থা গুরুতরভাবে খারাপ হয়ে যায়। দুইজন নার্স এসে জানান, তার শরীর ঠান্ডা। এরপর অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইলিয়াস জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। তিনি নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছিলেন এবং পরে নায়ক হিসেবে বিশাল জনপ্রিয়তা লাভ করেন। তার চলচ্চিত্র ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় রয়েছে।

১৯৬৮ সালে মুক্তি পাওয়া উর্দু সিনেমা “পায়েল” দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। এই সিনেমার মাধ্যমে পরিচালক মুস্তাফিজ তাকে নতুন নাম ইলিয়াস জাভেদ দেন।

মালেকা বানু, নিশান, পাপী শত্রু, রক্ত শপথ, সাহেব বিবি গোলাম, কাজল রেখা, অনেক দিন আগে, আজও ভুলিনি, কঠোর, মা বাবা সন্তান, রাখাল রাজা, রসের বাইদানী, জীবন সঙ্গী, আবদুল্লাহ ইত্যাদি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X