সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঈদে মুক্তির অনুমতি পেল ৫ সিনেমা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচটি সিনেমা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পেয়েছে। ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’ ও ‘রাক্ষস’—এই পাঁচটি সিনেমা ইতোমধ্যে বোর্ডে প্রদর্শনের আনুষ্ঠানিকতা শেষ করে সার্টিফিকেশন অর্জন করেছে। ফলে সিনেমাগুলো এখন প্রেক্ষাগৃহে মুক্তিতে আর কোনো বাধা নেই।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন।

এবারের ঈদে আলোচনার কেন্দ্রে রয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী।

এদিকে গত বছর ‘বরবাদ’ সিনেমা দিয়ে আলোচনায় আসা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার নিয়ে আসছেন ‘রাক্ষস’। সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ইতোমধ্যে ছবিটির পোস্টার, ফার্স্ট লুক ও ‘শুদ্ধতার প্রেম’ শিরোনামের গান দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

গত বছর ‘উৎসব’ সিনেমার মাধ্যমে প্রশংসিত নির্মাতা তানিম নূর পরিচালনা করেছেন ‘বনলতা এক্সপ্রেস’। এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও শরীফুল রাজ।

অন্যদিকে নির্মাতা রায়হান রাফীর নারী কেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্ত।

এ ছাড়া ঈদে মুক্তির তালিকায় রয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী।

সবমিলিয়ে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা এই পাঁচ সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X