সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

‘দ্য ব্যাচেলর’ খ্যাত অ্যানাবেলা লোভাসের রহস্যমৃত্যু: তদন্তে উঠে এলো নতুন তথ্য

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পিএম
অভিনেত্রী অ্যানাবেলা লোভাস।

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের একটি দুর্গম গিরিখাত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহটি অবশেষে শনাক্ত করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে, সেটি হাঙ্গেরিয়ান টিভি তারকা ও অভিনেত্রী অ্যানাবেলা লোভাস-এর।

গত বছরের ৬ মার্চ গ্রান ক্যানারিয়া দ্বীপের বেরিয়েল গিরিখাতের কাছে দুর্গম হাইকিং এলাকায় স্থানীয়রা প্রথম মরদেহটি দেখতে পান। পরে তা উদ্ধার করা হলে দেখা যায়, কোমরের নিচের অংশে পোশাক ছিল না এবং কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত সামগ্রীও মেলেনি। প্রাথমিক ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ইন্টারপোল ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তথ্য আদান-প্রদানের পর জানা যায়, ওই সময় দ্বীপে অবস্থানকালে অ্যানাবেলা লোভাস নিখোঁজ হয়েছিলেন এবং এ বিষয়ে অভিযোগও দায়ের হয়েছিল।

শেষ পর্যন্ত তার পিঠের ট্যাটু এবং দাঁতের গঠনের মিল খুঁজে পেয়ে পুলিশ মরদেহটির পরিচয় নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩২ বছর।

তবে এখনো তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তে সহিংসতা, শ্বাসরোধ বা যৌন নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশের ধারণা, তিনি অন্য কোথাও দুর্ঘটনা বা আত্মহত্যার শিকার হতে পারেন, পরে বন্যার পানিতে মরদেহটি গিরিখাতে ভেসে আসে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে দুই সপ্তাহের বেশি সময় নিখোঁজ থাকার পর তার পরিবার অভিযোগ দায়ের করে। তখন তাকে গ্রান ক্যানারিয়ার একটি হোটেল থেকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কিন্তু কিছুদিন পরই তিনি আবার নিখোঁজ হন। অবশেষে ২০২৫ সালের মার্চের শুরুতে তার মরদেহ উদ্ধার হয়।

উল্লেখ্য, অ্যানাবেলা লোভাস হাঙ্গেরির জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ব্যাচেলর’-এর স্থানীয় সংস্করণে অংশ নিয়ে পরিচিতি পান। পরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সহানুভূতি অর্জন করেন।

২০২৪ সালের ডিসেম্বরে এক পোস্টে তিনি লিখেছিলেন, ক্যানসারের ক্ষত কখনো পুরোপুরি মুছে যায় না, তবে তিনি সেই কঠিন সময় অতিক্রম করে আরও শক্তিশালী হয়ে উঠেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X