সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

আসছে দর্শকদের প্রিয় চরিত্র ‘প্রেম’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৫ এএম
আয়ুষ্মান খুরানা এবং শর্বরী  ¦ (ইনস্টাগ্রাম)

খ্যাতনামা পরিচালক সুরাজ বারজাত্যা তার নতুন সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি আগামী ২৭ নভেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

রাজশ্রী প্রডাকশনস এবং মহাবীর জৈনের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রের মাধ্যমে প্রায় এক দশক পর আবারও বড় পর্দায় ফিরছে দর্শকদের প্রিয় চরিত্র ‘প্রেম’।

এইবারের ‘প্রেম’ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। এটি তার সঙ্গে সুরাজ বারজাত্যার প্রথম কাজ। তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে শর্বরী-কে। নতুন এই জুটিকে পর্দায় দেখার জন্য দর্শকদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

জাতীয় পুরস্কার বিজয়ী সিনেমা ‘উঁচাই’-এর সাফল্যের পর এই ছবি দিয়ে আবারও পরিচালনায় ফিরছেন সুরাজ বারজাত্যা।

রাজশ্রী প্রডাকশনসের চিরচেনা পারিবারিক ঘরানার গল্পই ফুটে উঠবে এই সিনেমায়। এই সিনেমার মাধ্যমে সুরকার হিমেশ রেশামিয়া ও সুরাজ বারজাত্যা আবারও একসঙ্গে কাজ করছেন। এর আগে ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিতে তাদের কাজ বেশ প্রশংসিত হয়েছিল। বরাবরের মতো বারজাত্যার এই সিনেমাতেও গানগুলো গল্পের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে।

অ্যাকশন সিনেমার ভিড়ে ‘ইয়ে প্রেম মোল লিয়া’ হতে যাচ্ছে একটি নিখুঁত পারিবারিক বিনোদন। ২০২৬ সালের দীপাবলির ঠিক পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি।

সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X