সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

‘এসো নিন্দুকগণ, যা ইচ্ছা বলার বলে ফেলো’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ এএম
নুসরাত জাহান

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। কখনও ব্যক্তিগত জীবন, কখনও পোশাক, আবার কখনও বিভিন্ন অভিযোগ—সব মিলিয়ে নেটিজেনদের কটাক্ষ তার পিছু ছাড়ে না। এবার ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র জেরার মুখে পড়ে আবারও আলোচনায় তিনি।

গত ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন নুসরাত জাহান। সেখানে টানা প্রায় ৮ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্র অনুযায়ী, ফ্ল্যাট সংক্রান্ত আর্থিক লেনদেন এবং অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তদন্তকারীরা।

নুসরাত জাহান

এর আগে শোনা গিয়েছিল গম পাচারের মামলায় তাকে ডাকা হয়েছে। তবে পরে জানা যায়, মূলত ফ্ল্যাট দুর্নীতি সংক্রান্ত মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখান থেকে নিস্তার মিললেম মুক্তি মিলছে না নেটিজেনদের কটাক্ষ থেকে। যদিও তাদের কোনোদিনই পাত্তা দেননি এ নায়িকা। এবারও করলেন একই আচরণ।

সোশ্যাল হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন নুসরাত। সেখানে তার পরনে ট্যাঙ্ক টপ, শর্টস। চোখে রোদচশমা। এমন আবেদনময়ী ছবি দিয়ে লিখেছেন, ‘অভিযোগ আর অপবাদ- এই দুইয়ের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজে ফিরছি, যতক্ষণ না সত্যিটা খুঁজে পাই আমরা।’

নিন্দুকদের খোঁচা দিতেও ভোলেননি। আহ্বান জানিয়ে লিখেছেন, ‘এসো নিন্দুকগণ, যা ইচ্ছা বলার বলে ফেলো।’

নুসরাত জাহান

গেল বুধবার সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছান অভিনেত্রী। সঙ্গে ছিলেন যশ। নুসরাতের মুখমণ্ডল দেখে মনে হয়নি খুব একটা চিন্তামুক্ত তিনি। গাড়ি থেকে নেমে সোজা ইডির দফতরে ঢোকেন। নায়িকার ইচ্ছা ছিল ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার। আবেদনও করেছিলেন। কিন্তু মানা হয়নি। অগত্যা সিজিও কমপ্লেক্সে হাজির হন।

শুরুতে শোনা গিয়েছিল গম পাচারের অভিযোগে তলব পড়েছে নুসরাতের। এখন শোনা যাচ্ছে ফ্ল্যাট দুর্নীতি মামলায় ডাকা হয়েছে তাকে। ২০২৩ সালের সেপ্টেম্বরে নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট কেলেংকারির ঘটনায় ২৪ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X