সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যে শাহরুখ-সুহানা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম
অ্যাকশন দৃশ্যে শাহরুখ-সুহানা। ছবি: সংগৃহীত

শাহরুখ ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ক্লাইম্যাক্স পর্যায়ে পৌঁছেছে মেগা অ্যাকশন মুভি ‘কিং’। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই প্রজেক্টের শেষ মুহূর্তের রোমহর্ষক দৃশ্যের শুটিং হতে চলেছে দক্ষিণ আফ্রিকার মনোরম লোকেশনে।

সূত্রমতে, ছবিটির ক্লাইম্যাক্সের জন্য মোট ১৮ দিনের একটি বিশাল পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকায় ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে টানা এক সপ্তাহ চলবে আউটডোর শুটিং।

এরপর মুম্বাইয়ে হবে ১০ দিনের ইনডোর ও সেট-ভিত্তিক কাজ। এই অ্যাকশন দৃশ্যগুলোতেৎশাহরুখ খানের পাশাপাশি অংশ নেবেন সুহানা খান, দীপিকা পাডুকোন ও অভিষেক বচ্চন।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এপ্রিলে দুবাইয়ে নির্ধারিত শুটিং বাতিল করতে হয়েছিল টিম ‘কিং’-কে। এরপর আন্তর্জাতিক শিডিউল দ্রুত নিশ্চিত করতে শাহরুখ খান নিজেই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেন।

ফলস্বরূপ, মাত্র তিন দিনের মধ্যেই শুটিংয়ের যাবতীয় অনুমতি মিলে যায়। ছবির গল্প এখনো গোপন রাখা হলেও শোনা যাচ্ছে যে, শাহরুখ এখানে একজন পেশাদার গুপ্তঘাতকের ভূমিকায় অভিনয় করছেন। তার সঙ্গে প্রতিশোধের যাত্রায় যোগ দেবেন মেয়ে সুহানা খান।

‘জাওয়ান’-খ্যাত মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ রবিচন্দরের সুরে ইতিমধ্যেই ছবির গানের কাজ শুরু হয়েছে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফিক্সের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি ২০২৬ সালের বড়দিনে বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X