সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শুটিং, দেশে মুক্তি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৮:০৯ পিএম
অভিনেত্রী মৌসুমী। ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে নন। প্রবাস জীবনের নানা বাস্তব অভিজ্ঞতা ঘিরে নির্মিত নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর মাধ্যমে আবারও বড় পর্দায় দেখা যাবে তাকে।

সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। গল্পে তুলে ধরা হয়েছে এমন এক নারীর জীবন, যিনি দেশে স্বামী রেখে বিদেশে গিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এই গল্পের মধ্য দিয়ে সামাজিক সচেতনতার বার্তাও দিতে চেয়েছেন নির্মাতা।

পরিচালক জানান, সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। গত মার্চে এটি সেন্সর সনদ পেয়েছে এবং আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

হাসান জাহাঙ্গীর বলেন, এই সিনেমায় নারীর মর্যাদা ও সম্মানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। প্রতি বছর বহু মানুষ বিদেশে পাড়ি জমান, আর সেখানে টিকে থাকা ও নতুন করে জীবন গড়ার যে সংগ্রাম সেই বাস্তব অভিজ্ঞতার প্রতিফলনই দেখা যাবে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এ। সিনেমাটির প্রায় ৮০ শতাংশ শুটিং যুক্তরাষ্ট্রে এবং বাকি অংশ বাংলাদেশে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, সিনেমার গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। প্রবাস জীবনের নানা সংগ্রাম ও বাস্তবতা দর্শকদের সামনে তুলে ধরতেই এই নির্মাণ। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ আরও কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তি পাবে।

উল্লেখ্য, এর আগে মৌসুমীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল সোনার চর। প্রায় দুই বছর পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

পরিচালক আরও জানান, প্রথমে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ওয়েব সিরিজ হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়া হয়। সিনেমাটিতে ডনসহ আরও কয়েকজন শিল্পী অভিনয় করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X