সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঈদে ‘সারার সংসার’ নিয়ে ফিরছেন মৌ

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০২:০৫ এএম
সাদিয়া ইসলাম মৌ

প্রয়াত কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন–এর জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে নতুন ওয়েব সিনেমা ‘সারার সংসার’। রহস্য ও মানসিক টানাপোড়েন ঘিরে তৈরি এই সিনেমাটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব।

ওয়েব সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন–এ মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর ফার্স্ট লুক পোস্টার, যার মাধ্যমে আনুষ্ঠানিক মুক্তির ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ।

মূল উপন্যাস ‘আর্তনাদ’-এর পটভূমি ছিল সত্তরের দশক। তবে বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে ‘সারার সংসার’-এর গল্পকে আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর।

গল্পে দেখা যাবে, মৌ অভিনীত ‘সারা’ এক রাতে আকস্মিকভাবে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলে। এরপর মেয়ের সম্মান রক্ষায় পুরো ঘটনাটি গোপন করার চেষ্টা শুরু হয়। লাশ গুম করার পরও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিখোঁজ ব্যক্তিকে ঘিরে পুলিশি তদন্ত শুরু হলে পরিবার, অপরাধবোধ, আতঙ্ক ও রহস্য মিলিয়ে গল্প এগিয়ে যায় টানটান উত্তেজনায়।

সিনেমাটি নিয়ে সাদিয়া ইসলাম মৌ বলেন, এমন একটি চরিত্রে তিনি অনেক দিন পর কাজ করলেন যেখানে আবেগ, ভয় ও মানসিক দ্বন্দ্ব একসঙ্গে রয়েছে। তার ভাষ্য, ‘সারা’ চরিত্রটি ছিল বেশ চ্যালেঞ্জিং এবং গল্পটি দর্শকদের নতুন ধরনের অভিজ্ঞতা দেবে।

নির্মাতা আকা রেজা গালিব জানান, কাজী আনোয়ার হোসেনের সাহিত্যভান্ডারে মাসুদ রানা সিরিজের বাইরে আরও অসাধারণ অনেক গল্প রয়েছে। ‘সারার সংসার’ তেমনই একটি গল্প, যেখানে পারিবারিক সম্পর্কের পাশাপাশি রহস্য ও সাসপেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ওয়েব সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে সিনেমাটির ঘোষণা দেওয়া হলেও এর দৃশ্যধারণ শেষ হয়েছিল আরও আগে। তখন সিনেমাটির নাম ছিল ‘গহীন অতল’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সারার সংসার’।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

X