সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলবে না: মমতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১২:৩৬ পিএম
মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে শুরু হওয়া অবৈধ দখলদারিত্ব বিরোধী উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (১৭ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে তিনি বিজেপি সরকারের ‘বুলডোজার রাজনীতি’র কঠোর সমালোচনা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংস্কৃতি, সহানুভূতি ও মানবিকতার ঐতিহ্যে গড়া পশ্চিমবঙ্গে বুলডোজার শাসনের ভাষা গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষকে উচ্ছেদ, ভয় দেখানো বা জোর খাটিয়ে শাসন করা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিতে এ ধরনের নীতি গ্রহণ বাংলার চেতনার পরিপন্থী।

তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন কলকাতার পার্ক সার্কাস ও তিলজলা এলাকায় রেলওয়ে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। একই সময়ে হাওড়া স্টেশন এলাকাতেও উচ্ছেদ অভিযান চালানো হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দিনমজুর, হকার ও ছোট ব্যবসায়ীরা এসব অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পূর্ব নোটিশ ছাড়া উচ্ছেদ চালিয়ে পরে কথা শোনার নীতি মানবিকতার পরিপন্থী বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়; বরং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ।

উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ২০৭টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। অপরদিকে তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে নেমে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

X