বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১১:৩৫ এএম
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙনের ইঙ্গিত

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসে (টিএমসি)। টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে দলটি। নির্বাচনী ভরাডুবির পর এবার দলীয় বিদ্রোহ এবং নেতৃত্ব সংকটের কারণে চাপে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দলটি।

বুধবার (তারিখ অনুযায়ী) দলের ৫৮ জন বিধায়ক স্পিকারের কাছে একটি চিঠি জমা দেন। ওই চিঠিতে পরিষদীয় দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মনোনয়নের প্রস্তাব করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিধায়কদের বিদ্রোহের ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তৃণমূল কংগ্রেস জানায়, দলের সব সাংগঠনিক কমিটি এবং শাখা ও সহযোগী সংগঠনের বর্তমান কমিটি অবিলম্বে ভেঙে দেওয়া হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়, সতর্ক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলজুড়ে আত্মসমালোচনা, সাংগঠনিক কার্যকারিতা মূল্যায়ন এবং পুনর্গঠনের একটি বিস্তৃত প্রক্রিয়া শুরু করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই মূল্যায়ন ও পর্যালোচনার ভিত্তিতে মূল দল, শাখা সংগঠন এবং সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো নতুনভাবে সাজানো হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে নতুন কমিটি ঘোষণা করা হবে।

দীর্ঘ ১৫ বছর পশ্চিমবঙ্গ শাসনের পর এবারের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খায় তৃণমূল কংগ্রেস। নির্বাচনে পরাজয়ের ফলে দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ও বিধানসভায় প্রবেশের সুযোগ হারান।

এরপর তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনয়ন দিলেও দলের একটি অংশ সেই সিদ্ধান্তের বিরোধিতা করে। এতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে আসে।

বিদ্রোহী ৫৮ বিধায়ক নতুন বা আলাদা তৃণমূল কংগ্রেস গঠনের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। স্পিকারের কাছে জমা দেওয়া চিঠিতে দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ থাকলেও পরিষদীয় দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে।

এছাড়া উপ-দলনেতা হিসেবে জাভেদ খান, শিউলি সাহা, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিনের নাম উল্লেখ করা হয়েছে। মুখ্য সচেতক (চিফ হুইপ) হিসেবে প্রস্তাব করা হয়েছে আখরুজ্জামানের নাম।

দলীয় সংকট মোকাবিলা এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জের জন্য নিজেদের নতুনভাবে প্রস্তুত করতে চায় তৃণমূল কংগ্রেস। দলটির দাবি, সাংগঠনিক শক্তি আরও সুসংহত এবং কার্যকর করার লক্ষ্যেই পুনর্গঠনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে ৫৮ বিধায়কের বিদ্রোহ এবং নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক শক্তিগুলোর একটিতে যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

আজ সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ

আগামী ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

৪০ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতে শেষ ষোলোয় মেক্সিকো

আজ ১ জুলাই: / যেভাবে শুরু হয়েছিল জুলাই আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে

বিশ্বকাপের নকআউট ম্যাচসহ টিভিতে আজকের খেলার সুচি

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

X