শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, নতুন সংঘাতের আশঙ্কা’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০২:৫০ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গত ১৭ জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারকও বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ ঘোষণা দেন।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, "আমার মনে হয় এটা শেষ।"

এ সময় তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থার তীব্র সমালোচনা করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্বের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না এবং দেশটির আলোচকদের সময়ক্ষেপণের অভিযোগ তোলেন।

তার ভাষায়, ইরানি প্রতিনিধিরা শুধু সময় নষ্ট করছেন এবং তাদের সঙ্গে আলোচনায় আর আগ্রহী নয় ওয়াশিংটন। একই সঙ্গে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না।

এরআগে হরমুজ প্রণালিতে কয়েকটি জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার জবাবে ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ইরানের সিরিক, বন্দর আব্বাস বন্দর, কেশম দ্বীপসহ প্রায় ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের এই ঘোষণা এলো। তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহের আলোচনা শেষে গত ১৭ জুন একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান। এই সমঝোতার পর এখন ৬০ দিনের মধ্যে ‘চূড়ান্ত চুক্তি’ নিয়ে আলোচনার পথ তৈরি হবে। এতে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া এবং নতুন কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। বিনিময়ে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান।

এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যে একটি নতুন ও ব্যাপক সংঘাত ও ইরান ফের হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে এমন আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম তাৎক্ষণিকভাবে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা ট্রাম্পের এই একতরফা যুদ্ধবিরতি বাতিলের সিদ্ধান্তকে একটি ‘বিপজ্জনক ও অর্থনৈতিকভাবে আত্মঘাতী পদক্ষেপ’ হিসেবে দেখছেন। ফলে এই মুহূর্তে বড় কোনো কূটনৈতিক সমাধানের সম্ভাবনা খুবই কম, যা বিশ্বকে একটি বড় অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিতে পারে।

সূত্র: আলজাজিরা, বিবিসি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হবে : আইনমন্ত্রী

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

যশোরে প্রেমিকার কপালে প্রকাশ্যে সিঁদুর, যশোর আদালত চত্বরে তোলপাড়

ফ্রান্স-মরক্কো একাদশে দুই পরিবর্তনের আভাস

স্পেনকে হারিয়ে নতুন চমকের অপেক্ষায় বেলজিয়াম

ব্রাজিলের পতন, এখনও ঘোর কাটেনি হলান্ডের

চীনে জুতার কারখানায় আগুন, নিহত ২৮

বীজ সরবরাহের আশ্বাসে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

জালালপুর স্কুলে নিয়োগে জালিয়াতি, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা, ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদীর পানি

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

মহেশপুরে ৬০ পরিবারে বিভিন্ন উপকরণ বিতরণ

স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ তিন বনদস্যুর

অভয়নগরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে উৎপাদন বাড়াতে ৬ চাষির মধ্যে মৎস্য উপকরণ বিতরণ

খুলনা কারাগার থেকে বন্দি পলাতক, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকার দূষণ নিয়ে উদ্বেগ: / ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর

তাজুল ইসলাম / রাষ্ট্র সংস্কার থেকে সরে আসার দায় বিএনপিকে বহন করতে হবে

প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে : স্বাস্থ্যমন্ত্রী

X