
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যতক্ষণ না আমি বলছি যথেষ্ট হয়েছে, ততক্ষণ হামলা চলবে। জ্বালানি অবকাঠামোতে হামলা আমরা সবার শেষে চালাবো।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র অচল করে দেবো। তারা আলোচনার টেবিলে না আসা পর্যন্ত তাদের সব সেতুও ধ্বংস করে দেবো।’
একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইরানের আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
মন্তব্য করুন