মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা বন্দরের কৃষ্ণসাগর উপকূলে একটি পণ্যবাহী জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাগরিকসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক ভারতীয় নাগরিক। সোমবার (২০ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউক্রেনীয় নৌবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় ভুট্টাবাহী গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘এমভি গোল্ডেন লিও’ জাহাজটি ওদেসা বন্দর থেকে যাত্রা শুরু করার পর তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

জাহাজটিতে থাকা ১৭ জন ক্রুর মধ্যে ১০ জন নিহত হন। নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাবিক ছিলেন। এছাড়া নিহতদের মধ্যে একজন মেরিটাইম পাইলটও রয়েছেন।

হামলার পর উদ্ধারকারী দল অভিযান চালিয়ে আটজনকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন, যিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এই প্রাণঘাতী হামলাকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, বেসামরিক বাণিজ্যিক জাহাজে আঘাত হানা এবং আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এমন আগ্রাসন পুরোপুরি পরিহার করা উচিত।

ইউক্রেনের স্থানীয় প্রশাসন ও কর্মকর্তাদের দাবি, সম্প্রতি কৃষ্ণসাগর অঞ্চলে শুরু হওয়া নতুন উত্তেজনার মাঝে এটি সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক হামলা। ওদেসার আঞ্চলিক গভর্নরের তথ্যমতে, চলতি জুলাই মাসে রুশ বাহিনীর একের পর এক হামলায় এই অঞ্চলে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধিতার রাজনীতি, নাকি গণতন্ত্রের বিকল্প পথ?

রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

আতাইকুলায় প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল যুবকের মরদহ

সিংড়ায় ১৪ কোটি টাকায় ১০ কিমি সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

তথ্য উপদেষ্টা / পারফরম্যান্সে ঘাটতি থাকলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী

ইএ স্পোর্টসের বিশ্বকাপ ভবিষ্যদ্বাণী: টানা পাঁচবারই মিলেছে চ্যাম্পিয়নের নাম

সিংড়ায় সেলাই মেশিন, নলকূপ ও চেক বিতরণ

মোজাফফরকে ২৩ জুলাই ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের আশ্বাস

শিক্ষার্থীদের কাছে মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

দিল্লিমুখী পাঞ্জাবের হাজারো কৃষক, চাপে মোদি সরকার

তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন

কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

এই কষ্ট অনেক দিন থাকবে : ডি পল

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

X