
আজ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় দিনটি নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামরিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী। একই দিনে জন্ম নিয়েছেন বিশ্বের বহু খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেক গুণীজন। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।
ঘটনাবলি: ১০৫৪ - সম্রাট তৃতীয় হেনরির পুত্র চতুর্থ হেনরির অভিষেক হয়। ১৪২৯ - দাউফিন ফ্রান্সের সম্রাট হিসেবে অভিষিক্ত হন। ১৭১২ - ইংল্যান্ড, পর্তুগাল ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে। ১৭৬২ - দ্বিতীয় ক্যাথেরিন রাশিয়ার জার মনোনীত হন। ১৭৯০ - টমাস সেইন্ট প্রথম সেলাই কলের পেটেন্ট করেন। ১৮২১ - স্পেন আনুষ্ঠানিকভাবে ফ্লোরিডাকে আমেরিকার কাছে হস্তান্তর করে। ১৮২৩ - গভর্নর জেনারেল জন এ্যাডামের প্রস্তাব অনুসারে কলকাতায় সাধারণ শিক্ষা সমিতি গঠিত হয়। ১৮৫৫ - পাঠশালার শিক্ষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপিত হয়। ১৮৬১ - কংগ্রেস কাগজের নোট অনুমোদন করে। ১৯০০ - ব্রিটিশ ম্যাগাজিন পাঞ্চ প্রকাশিত হয়। ১৯২৮ - মেক্সিকোর রাষ্ট্রপতি পেনারে আলভারো ওবরেগন আততায়ীর গুলিতে নিহত। ১৯৪২ - স্তালিনগ্রাদের যুদ্ধ শুরু। ১৯৪৫ - সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের রাষ্ট্রপ্রধানরা পটসডাম সম্মেলনে যোগ দেন। ১৯৫৫ - ক্যালফোর্নিয়ায় ডিজনিল্যান্ড উদ্বোধন হয়। ১৯৬৩ - স্পেনে গৃহযুদ্ধ শুরু। ১৯৬৮ - ইরাকে ১৭ জুলাই বিপ্লব সংঘটিত হয়। আবদুর রহমান আরিফ ক্ষমতাচ্যুত হন এবং বাথ পার্টি ক্ষমতায় আসে। ১৯৭৩ - আফগানিস্তানের শেষ বাদশাহ মুহাম্মদ জহির শাহের পতনের মধ্য দিয়ে দেশটিতে রাজতন্ত্রের অবসান ঘটে। ১৯৭৬ - পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার ২৭ তম প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। ১৯৭৭ - বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় জেটি চালু হয়।
জন্ম: ১৪৮৭ - পারস্যের শাহ ইসমাইলের জন্ম। ১৮৩১ -মনোমোহন বসু, বিশিষ্ট বাঙালি নাট্যকার ও লেখক। ১৮৮৮ – শমুয়েল ইউসেফ অ্যাগনন, ইউক্রেনীয়-ইসরায়েলি ঔপন্যাসিক, ছোট গল্প লেখক এবং কবি, নোবেল পুরস্কার বিজয়ী। ১৮৯৪ - জর্জ ল্যমেত্র্, বেলজীয় বিশ্বতত্ত্ববিদ। ১৮৯৯ - জেমস ক্যাগনি, মার্কিন অভিনেতা ও নৃত্যশিল্পী। ১৯০০ - খ্যাতনামা সেতারবাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরি। ১৯০৬ - বিজন ভট্টাচার্য, একজন বাঙালি নাট্যব্যক্তিত্ব। ১৯১২ - সংগীত, নৃত্য ও অভিনয়ে পারদর্শিনী অমিতা সেন (আশ্রমকন্যা)। ১৯১৩ - রজার গ্যারাউডি, ফরাসি দার্শনিক ও কমিউনিস্ট লেখক। ১৯৩০ - শচীন ভৌমিক, হিন্দি চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত গল্প লেখক এবং চিত্রনাট্যকার। ১৯৩৫ - ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেল। ১৯৩৫ - ডোনাল্ড সাদারল্যান্ড, কানাডীয় অভিনেতা। ১৯৪৪ - কার্লোস আলবার্তো তোরেস, ব্রাজিলীয় ফুটবলার। ১৯৪৯ - মহম্মদ হাবিব, ভারতীয় ফুটবলার। ১৯৫৪ - এঙ্গেলা মার্কেলে, জার্মান চ্যান্সেলর। ১৯৬০ - কিম বার্নেট, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৭২ - ইয়াপ স্টাম, ওলন্দাজ ফুটবলার। ১৯৭৫ - আন্দ্রে অ্যাডামস, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
মৃত্যু: ১৭৯০ - অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ। ১৮৩৫ - টিরট সিং, মেঘালয়ের খাসি জনগোষ্ঠীর প্রধান। ১৯০২ - বোলেস্ল, পোল্যান্ডের রাজা। ১৯১২ - অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক। ১৯১২ - ঝুল অঁরি পোয়েকার, ফরাসি গণিতবিদ ও পদার্থবিদ। ১৯৩১ - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, বাংলাদেশের মুসলিম জাগরণের কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ। ১৯৮৪ - মালতী ঘোষাল, ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী। ১৯৮৫ - কলকাতা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা সুভো ঠাকুর। ১৯৯২ - কানন দেবী, ভারতীয় বাঙালি অভিনেত্রী এবং গায়িকা। ২০১৯ - স্বরূপ দত্ত, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। ২০২০ - এমাজউদ্দিন আহমদ, বাংলাদেশি রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। ২০২০ - জন লুইস, আমেরিকান রাজনীতিবিদ এবং নাগরিক অধিকার নেতা।
মন্তব্য করুন