সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবে গণ অধিকার পরিষদ : রাশেদ খান

ঢাকা অফিস :
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:১০ পিএম
রাশেদ খান | ছবি: ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে গণ অধিকার পরিষদ তার নির্বাচনী ৩টি আসনে কোনো প্রার্থী দেবে না। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এ তথ্য জানান।

রাশেদ খান বলেন, খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩ আসনে কোনো প্রার্থী দেওয়া হবে না। এছাড়া যেসব আসনে আমরা সরাসরি অংশগ্রহণ করব, সেখানেও দল অন্য কোনো প্রার্থী দেবে না।

তিনি বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর বিজয় নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণার সময় এ তথ্য জানান।

এবার গণ অধিকার পরিষদ ১৫০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যা মিলিয়ে মোট ২০০টি আসনে প্রার্থী ঘোষণা করল দলটি। রাশেদ খান আরও জানান, ভবিষ্যতে ৩০০টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে এবং সব প্রার্থীকে জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলা হয়েছে।

নির্বাচনী জোট বিষয়ে রাশেদ খান জানান, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোটের প্রাথমিক আলোচনা চলছে। তবে এখনো কোনোটিই চূড়ান্ত নয়। জোট নিশ্চিত হলে আলোচনা সাপেক্ষে প্রার্থিতা নির্ধারণ করা হবে।

এছাড়া তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের সমর্থন রয়েছে। তবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X