সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভোটার বা প্রার্থী হওয়ার কোনো বাধা নেই তারেক রহমানের

কাগজ ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম
তারেক রহমান  ¦ ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই ঘোষণার মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনের ট্রেনের চাকা কার্যকরভাবে সচল হলো।

নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে সবচেয়ে বড় দল হিসেবে ধরা হচ্ছে। তবে দলের বর্তমান শীর্ষ নেতা তারেক রহমান এখনও দেশে ফেরেননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল।

ইসি সূত্রে জানা গেছে, ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, সংবিধান এবং ভোটার তালিকা আইনে যে যোগ্যতা ও অযোগ্যতার শর্ত আছে, সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হওয়ার কোনো বাধা নেই।

তারেক রহমান যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান, তাকে অবশ্যই ২৯ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে এবং একই সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, তফশিল ঘোষণার পরও আইন অনুযায়ী যে কোনো যোগ্য নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব। তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার হতে পারেন। বিদেশে বসেই তার ভোটার হওয়ার কোনো বাধা নেই।

যদি তারেক রহমান যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, তবুও তিনি ভোটার হতে পারবেন। মনোনয়নপত্র ডাকযোগে পাঠানো বা লন্ডনে প্রতিনিধি মারফত দাখিল করানোও সম্ভব।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আইন অনুযায়ী কমিশন চাইলে তফশিল ঘোষণার পরও যে কোনো নাগরিককে ভোটার করা সম্ভব। তাই তারেক রহমানের ভোটার হওয়ার কোনো বাধা নেই। নির্বাচনে প্রার্থী হতে চাইলে অবশ্যই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে ভোটার হতে হবে। বাংলাদেশে যেকোনো এলাকার ভোটার যেকোনো আসনে প্রার্থী হতে পারেন, যদি তিনি যোগ্যতা হারাননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X