সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

হাদির ওপর হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপর হামলা : সালাহউদ্দিন

ঢাকা অফিস
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ  ¦ ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি-এর ওপর সম্প্রতি ঘটে যাওয়া হামলাকে বাংলাদেশের ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং নির্বাচনের প্রেক্ষাপটে একটি পরিকল্পিত আক্রমণ।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরপরই একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীর ওপর হামলা হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। হামলার ধরন প্রমাণ করে এটি পেশাদারভাবে পরিকল্পিত।

বিএনপি নেতা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার জন্য দল যেকোনো রাজনৈতিক বিতর্কের ক্ষেত্রেও ঐক্য বজায় রাখবে। তিনি জনগণের প্রত্যাশা ও ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার ওপর জোর দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদ কোনোভাবেই বাংলাদেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা প্রতিহত করব এবং আমাদের জাতীয় ঐক্য অটুট রাখব।

অন্যদিকে, দীর্ঘ ১৮ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, সব রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি। বিষয়টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তিনি আরও বলেন, সরকার, রাজনৈতিক দল এবং জনগণ একত্রিতভাবে যদি কাজ করি, তবে ভবিষ্যতে এই ধরনের হামলা প্রতিরোধ করা সম্ভব হবে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

X