সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
আমীর খসরু

রাষ্ট্র নয়, জনগণকে শক্তিশালী করতে হবে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:২১ পিএম
চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চাকরি, শিক্ষা, ব্যবসা, বাণিজ্য ও রাজনীতিসহ জীবনের সব ক্ষেত্রে সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি বলেন, রাষ্ট্রকে নয়, জনগণকে শক্তিশালী করাই হওয়া উচিত আগামীর বাংলাদেশের লক্ষ্য।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের দেশের যেকোনো অঞ্চলে গিয়ে কাজ করার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তিনি বলেন, এই দেশে কেউ বহিরাগত নয়। আপনি যেখানে কাজ করছেন, সেটাই আপনার জায়গা, সেটাই আপনার দেশ। আপনি চাইলে সেখানে স্থায়ী হতে পারেন, বাড়ি করতে পারেন—এ নিয়ে কোনো দ্বিধার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে ফিরে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। আমরা সবাই একই দেশের নাগরিক—এই চিন্তাটাই হৃদয়ে ধারণ করতে হবে।

বিএনপি নেতা বলেন, সমাজের সব স্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ বাড়াতে দলটি আগ্রহী। আমি আমার বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই-বোনদের বলি—আপনারা রাজনীতিতে আসুন। আমরা চাই আপনারা কমিটির প্রধান হোন, কাউন্সিলর হোন, এমপি হোন, এমনকি মন্ত্রীও হোন।

নারীদের নেতৃত্বে আসার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশ গড়তে নারীদের সমান ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে সমস্যা তৈরি হয়। জনগণকে শক্তিশালী করতে হবে, প্রতিটি নাগরিককে ক্ষমতাবান করতে হবে।

পার্বত্য অঞ্চলের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আপনাদের ভাষা ও সংস্কৃতি নষ্ট হতে দেবেন না। এগুলো বাংলাদেশের সংস্কৃতিরই অংশ। রংধনুর মতো নানা সংস্কৃতির সমন্বয়ই বাংলাদেশ।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে উপস্থাপনের সময় পার্বত্য অঞ্চলের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরা হবে। সরকারি সহযোগিতা প্রয়োজন হলে আমাদের জানাবেন। সুযোগ পেলে সেই সহায়তা আমরা দেব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X