সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সাবেক এমপি আলী রেজা রাজুসহ প্রয়াত নেতাদের স্মরণে কাশিমপুরে অমিতের নির্বাচনী প্রচারণা শুরু

কাগজ সংবাদ
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০১:১১ পিএম
কাশিমপুর ইউনিয়নের শানতলা গ্রাম থেকে প্রচারণা শুরু করেন যশোর সদর-৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর সদর-৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত কাশিমপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এ উপলক্ষে কাশিমপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ সকল প্রয়াত নেতাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ষষ্ঠ দিনের মতো তিনি কাশিমপুর ইউনিয়নের শানতলা গ্রাম থেকে প্রচারণা শুরু করেন।

এ সময় শানতলা গ্রামের হিন্দু-মুসলিম সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে তিনি গণসংযোগ ও প্রচারণা চালান।

প্রচারণাকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমরা আগামীতে কেমন বাংলাদেশ গড়তে চাই, তার প্রমাণ গত চব্বিশের গণ-অভ্যুত্থানের পর জনগণকে সঙ্গে নিয়ে দেখিয়েছি।

সারাদেশের মতো যশোরেও আমরা পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করেছি।

বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে বিএনপি কখনোই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না। তিনি আরও বলেন, কাশিমপুর ইউনিয়নের ভেঙে পড়া রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের জন্য আমি ধানের শীষে ভোট চাই। আমার পিতা তরিকুল ইসলাম এই এলাকার মেঠোপথ থেকে শুরু করে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরের উন্নয়ন এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন।

এরপর দীর্ঘ ১৭ বছর এ এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমি নতুন করে এই এলাকায় টেকসই উন্নয়ন করতে চাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X